এনআইডিতে মায়ের চেয়ে ছেলে ১৩ বছরের বড়, গেল চাকরি!!!

চট্টগ্রাম প্রতিনিধি।।মায়ের জন্ম ১৯৬৮ সালের ৩ আগস্ট।কিন্তু ছেলের জন্ম ১৯৫৫ সালের ২০ এপ্রিল। অর্থাৎ, মায়ের ১৩ বছর ৩ মাস আগে ছেলের জন্ম।

চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী পাকু দাসের জাতীয় পরিচয়পত্র অনুসারে ঘটনাটি এমনই।জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী, ৫৯ বছরের বেশি হওয়ায় অস্থায়ী কর্মীদের চাকরি থেকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।গত ৩০ অক্টোবর ১২৮ জন অস্থায়ী কর্মী চাকরি হারান।তাঁদের একজন পাকু।

কী কারণে হঠাৎ চাকরি চলে গেল তাঁর?কারণ প্রথমে জানতেন না পাকু।পরে খোঁজখবর নিয়ে জানেন,৫৯ বছরের বেশি বয়স হওয়ায় তাঁর চাকরি চলে গেছে।

পাকুর মা রাধা রাণী দাস বলেন,ছেলের বয়স ৩০ থেকে ৩২ বছরের বেশি হবে না।

চাকরি হারিয়ে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন পাকু দাস। মা,স্ত্রী ও এক সন্তানের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি।সিটি করপোরেশনের চাকরির সুবাদে থাকেন নগরের মাদারবাড়িতে সেবক কলোনিতে।এখন চাকরি চলে যাওয়ায় কলোনিতে থাকা নিয়েও সংশয় সৃষ্টি হয়েছে।এই অবস্থায় চাকরি ফেরত পেতে সিটি করপোরেশনের কর্মকর্তা ও শ্রমিক নেতাদের দুয়ারে দুয়ারে ধরনা দিচ্ছেন পাকু দাস ও তাঁর মা। প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত মা-ছেলে বলছেন,চাকরি না থাকলে তাঁদের না খেয়ে থাকতে হবে।

নগরের টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ে প্রতিদিন ছুটে আসেন মা-ছেলে।

সম্প্রতি কথা হয় তাঁদের সঙ্গে।মা রাধা রাণী দাস বলেন, ছোট বয়সে পাকুর বাবা মারা যান।তিনি নিজে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীর চাকরি নিয়েছিলেন।অনেক কষ্টে ছেলেকে বড় করেছেন।ছেলে বড় হয়ে সিটি করপোরেশনের অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মীর চাকরি নেন।এখন ছেলের এভাবে চাকরি যাওয়ায় তাঁরা কোনো অন্ধকার দেখছেন।সবার কাছে যাচ্ছেন।কিন্তু কেউ কোনো আশ্বাস দিচ্ছেন না।

রাধা রাণী দাস ক্ষোভ প্রকাশ করে বলেন,আমরা অশিক্ষিত মানুষ।লেখাপড়া জানি না।জাতীয় পরিচয়পত্র করতে গিয়েছিলাম।তারা সব করে দিয়েছিল।এখন শুনি ছেলের বয়স আমার চেয়ে বেশি।আমার বয়সই ৫৯ হয় নাই।সেখানে ছেলের বয়স হয়ে গেছে ৫৯ বছরের বেশি।এ জন্য চাকরিটাও চলে গেল ছেলের।তার (ছেলের) বেতনের টাকায় চলতাম।এখন মানুষের দয়া-দাক্ষিণ্যে চলতে হচ্ছে।’চাকরি হারিয়ে বিপর্যস্ত পাকু দাস বলেন,চাকরির জন্য প্রতিদিন অফিসে আসতেছেন। কোনো সমাধান হচ্ছে না।বেতনও পাচ্ছেন না।

পাকু দাসের জাতীয় পরিচয়পত্র ভুলের বিষয়ে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন,বিভিন্ন কারণে জাতীয় পরিচয়পত্র ভুল হতে পারে।তবে তা সংশোধনের সুযোগ রয়েছে।যদি সংশোধনের আবেদন করেন,তাহলে তা বিবেচনা করা হবে।

আর সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ বলেন,অস্থায়ী কর্মীদের মধ্যে যাদের বয়স ৫৯ বছরের বেশি হয়েছে,তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।পাকু দাসের বিষয়টি তাঁর জানা নেই।তবে জাতীয় পরিচয়পত্র সংশোধন করে মেয়রের কাছে আবেদন করলে আবার চাকরি ফেরত পেতে পারেন পাকু।

  • Related Posts

    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    চট্টগ্রাম প্রতিনিধি।।ঘটনার সময় আসামি কারাগারে থাকা সত্ত্বেও থানা ভাঙচুর ও লুটপাটের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শাতে (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত।একই সঙ্গে গ্রেপ্তার দেখানোর আবেদন…

    সীতাকুণ্ডে স্ক্র্যাপ দোকানে আগুন,ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজট

    সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁও ফিলিং স্টেশন এলাকায় একটি স্ক্র্যাপ জাহাজের মালামাল বিক্রির দোকানে বুধবার রাত পৌনে নয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুন ছড়িয়ে পড়ায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উভয় দিকের যান চলাচল…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন