লোকারণ্য সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ

সিলেট প্রতিনিধি।।সিলেট বিএনপি গণসমাবেশ চলছে।নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই বেলা ১১টায় সমাবেশ শুরু হয়ে যায়।নেতাকর্মীদের ভিড়ে এখন লোকারণ্য সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ।

শনিবার দুপুর ২টায় গণসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টায় কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে। দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মীদের দিনের আলোয় বাড়ি ফেরা নিশ্চিত করতে আগেই সমাবেশ শুরু করা হয়েছে।

এখন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মঞ্চে বক্তব্য দিচ্ছেন।

সমাবেশ মঞ্চে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসন গ্রহণ করবেন।
সমাবেশস্থলে নেতাকর্মীরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলা-উপজেলা থেকে প্ল্যাকার্ড, ব্যানার এবং ধানের শীষ নিয়ে বড় বড় মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে নেতাকর্মীরা।

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিভাগীয় (দলের সাংগঠনিক বিভাগ) পর্যায়ে সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর বিভাগীয় সমাবেশ সম্পন্ন করেছে দলটি।
এরই অংশ হিসেবে ২৬ নভেম্বর কুমিল্লায় এবং ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ করবে দলটি। সর্বশেষ ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে।

  • Related Posts

    জামায়াতে ইসলামীর বর্তমান আমীরঃ-ডা. শফিকুর রহমান: তিন নির্বাচনে ৪৭,৯৬১ ভোট পেয়েছেন

    সিলেট প্রতিনিধি।।সিলেট থেকে প্রখ্যাত রাজনৈতিক নেতা ডা. শফিকুর রহমান ১৯৯১ থেকে ২০০১ সালের মধ্যে তিনটি সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেছেন।তিনি সিলেট-৪ আসন থেকে জামায়াতে ইসলামী দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।নির্বাচনের ফলাফলের…

    সিলেটে শনিবার ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

    সিলেট প্রতিনিধি।।সিলেট নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। জরুরি মেরামত ও সংরক্ষণ এবং লাইনের উন্নয়ন কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,সিলেট…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন