লঞ্চ ঘাটে জন্ম নেওয়া নবজাতকের পাশে সাজ্জাদ পারভেজ

বরিশাল প্রতিনিধি।। বরিশাল নদী বন্দর এলাকায় ভবঘুরে এক যুবতী ফুটফুটে সন্তান প্রসব করেছে। শনিবার (৫ নভেম্বর) দুপুরে নদী বন্দর এলাকার দুই নং টিকিট কাউন্টারে ভিতরে নুপুর আক্তার (২০) নামে ওই যুবতী একটি ছেলে সন্তান প্রসব করেন।

রোববার (৬ নভেম্বর) সকালে বিষয়টি ফেইসবুকে দেখে ছুটে যান জেলা প্রশাসনের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ। তিনি ঢাকা মেইলকে জানান, শনিবার বিষয়টি ফেইসবুকের মাধ্যমে দৃষ্টি গোচর হয়। বিষয়টি দেখে আর নিজেকে ধরে রাখতে পারি নাই, আজ সকালে লঞ্চ ঘাটে ছুটে যাই। নির্মল মায়াবী টুকটুকে নবজাতক শিশুটির মুখ দেখলে যে কেউ মায়ায় পড়ে যাবে।

পরে ওই যুবতীর হাতে ব্যক্তিগতভাবে কিছু আর্থিক সহায়তা ও ইউনিসেফ এর সহযোগিতায় বেবি কিটস তুলে দেই। আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা এবং নবজাতক শিশুটি সুস্থ আছে।

জানাযায়, নদী বন্দর এলাকার দুই নং টিকিট কাউন্টারে ভিতরে ভবঘুরে নুপুর আক্তার বাচ্চা প্রসবের ব্যাথায় কাতরাতে থাকে। বিষয়টি অনন্য ভবঘুরে যুবক, যুবতীরা দেখে লঞ্চঘাট ভোজ বাড়ি হোটেল ব্যবসায়ী রুহুলকে জানায়। তিনি পার্শ্ববর্তী ভাটারখাল এলাকা থেকে এক মহিলাকে ডেকে আনেন। দীর্ঘ পাঁচ ঘণ্টা পর নুপুর আক্তার ফুটফুটে একটি ছেলে সন্তান প্রসব করেন।

ঘটনাস্থলে থাকা ঘাট শ্রমিক মো. উজ্জল বলেন, আমি এই ঘাটে কাজ করি। মেয়েটিকে প্রসব ব্যাথায় কাতরাতে দেখে আমার স্ত্রীকে বলি। সে তার মাকে ডেকে ও হোটেল মালিক রুহুল আমীনের মা এসে তাঁকে সহযোগিতা করেন।

  • Related Posts

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজিব আহসানের পক্ষে মাঠে নেমেছেন বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। শনিবার (৩১ জানুয়ারি) দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও…

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    বরিশাল প্রতিনিধি:বরিশালের দক্ষিণ লেকান্দা এলাকায় অবস্থিত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে সরকারি নির্ধারিত মূল্যে বিভিন্ন রক্ত,মূত্র ও অন্যান্য ল্যাব পরীক্ষার তালিকা প্রকাশ করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে,রোগীদের স্বল্প খরচে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন