নিজস্ব প্রতিবেদক।।চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে পড়াশোনা শেষ করে গণমাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন তানজিল জাহান তামিম।দীপ্ত টিভির সম্প্রচার বিভাগে কর্মরত এই তরুণের জীবন থেমে যায় একটি জমি ও ফ্ল্যাট বিরোধকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনায়।
পরিবারের অভিযোগ, তামিমদের পরিবারের মালিকানাধীন একটি জমিসহ মোট তিনজন মালিক ডেভেলপার প্রতিষ্ঠানের মাধ্যমে ৯ তলা একটি ভবন নির্মাণ করেন।ভবনটিতে মোট ২৭টি ফ্ল্যাট ছিল এবং চুক্তি অনুযায়ী প্রত্যেক জমির মালিক পাঁচটি করে ফ্ল্যাট পাওয়ার কথা ছিল।
তবে নিহত তামিমের পিতা মাত্র দুটি ফ্ল্যাট পান বলে দাবি পরিবারের।বাকি তিনটি ফ্ল্যাটের মধ্যে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তার শ্বশুরের কাছে ডেভেলপার কোম্পানির পক্ষ থেকে বিক্রি করা হয় বলে অভিযোগ ওঠে।এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
পরিবারের ভাষ্য অনুযায়ী,২০২৪ সালের ১০ অক্টোবর প্রায় ২০–২৫ জন ব্যক্তি ভবনে হামলা চালায় এবং সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে।এ সময় নিচতলা থেকে নিজের ফ্ল্যাটের দিকে যাওয়ার সময় তানজিল জাহান তামিম হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবি, ডেভেলপার প্রতিষ্ঠান প্লেজেন প্রোপার্টি–এর মালিক শেখ রবিউল আলম রবি এ ঘটনায় প্রধান আসামি।ঘটনার পর তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারও করেছিল বলে তারা জানিয়েছে।
এদিকে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ রবিউল আলম রবি ধানের শীষ প্রতীক নিয়ে ঢাকা–১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।এছাড়া তাকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন—এই তিন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে রাজনৈতিক সূত্রে আলোচনা রয়েছে।
তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ডেভেলপার প্রতিষ্ঠান বা অভিযুক্ত পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও মামলার বর্তমান অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
ঘটনাটি নিয়ে নিহতের পরিবার বিচার দাবি করে আসছে।
![]()







































সর্বশেষ সংবাদ :———