নিজস্ব প্রতিবেদক।।গেজেট প্রকাশের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
গেজেটে জানানো হয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।একই সঙ্গে তার নেতৃত্বে নতুন সরকার গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বিদ্যমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়েছে বলে গণ্য হবে।
এ ছাড়া প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নিয়োগ সংক্রান্ত পৃথক গেজেটও প্রকাশ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
![]()













সর্বশেষ সংবাদ :———