নিজস্ব প্রতিবেদক।।নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের দাপ্তরিক কার্যক্রম শুরুর আগেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দিয়েছে সরকার।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে,প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিঞা মুহাম্মদ আশরাফে রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (পিএস-১) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্য এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ (এপিএস-১) হিসেবে নিয়োগ দেওয়া হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগ কার্যকর করা হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জ্বল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।
সরকারি সূত্র জানায়,আগামী বুধবার থেকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন।তার আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক কাঠামো সম্পন্ন করা হলো।
মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ
এদিকে Rules of Business, 1996 এর Rule 3(B) অনুযায়ী পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।
মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা: ১. মির্জা আব্বাস উদ্দিন আহমেদ
২. নজরুল ইসলাম খান
৩. রুহুল কবির রিজভী আহমেদ
৪. মোঃ ইসমাইল জবিউল্লাহ
৫. ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা: ১. হুমায়ুন কবির
২. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম
৩. ডা. জাহেদুর রহমান
৪. ড. মাহাদি আমিন
৫. রেহান আসিফ আসাদ
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
![]()













সর্বশেষ সংবাদ :———