নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠান রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়।
শপথ অনুষ্ঠানে অংশ নিতে সকাল থেকেই নির্বাচিত এমপি ও দলীয় নেতারা সংসদ ভবনে উপস্থিত হতে শুরু করেন।পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
সরকারি ফলাফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং সরকার গঠনের পথে এগিয়ে রয়েছে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে বিজয়ী হলেও তিনি বগুড়া–৬ আসনটি ছেড়ে দিয়ে ঢাকা–১৭ আসন থেকে শপথ গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠান শেষে দলের সংসদীয় নেতা নির্বাচন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ওই বৈঠকের মাধ্যমে সংসদের হাউস লিডার নির্বাচন করা হবে,যা নতুন সরকার পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।
দীর্ঘ প্রায় দুই দশক পর বিএনপির পুনরায় ক্ষমতায় প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।
![]()














সর্বশেষ সংবাদ :———