নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ জন সংসদ সদস্যের শপথ আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
একই ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোটের ফলাফল বিশ্লেষণ করেন।তিনি জানান,বিপুল ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশের জনগণ রাষ্ট্র সংস্কারের পক্ষে স্পষ্ট ও চূড়ান্ত রায় দিয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,গণভোটে অংশ নেন ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন ভোটার,যা মোট ভোটারের প্রায় ৬০.৮৪ শতাংশ।সংসদ নির্বাচনের তুলনায় প্রায় ১ শতাংশ বেশি ভোটার উপস্থিতি জনগণের সংস্কার প্রত্যাশার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
কাস্ট হওয়া ভোটের মধ্যে ‘হ্যাঁ’ পেয়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০ ভোট (৬৮.০৬%),আর ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি (প্রায় ৩১%)।
অধ্যাপক আলী রীয়াজ বলেন,এই রায় শুধু সংখ্যাগত নয়; ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবেও এটি গুরুত্বপূর্ণ।জনগণের এই ম্যান্ডেট সংস্কার প্রক্রিয়াকে আইনি ও নৈতিকভাবে আরও শক্তিশালী করবে।
সরকার জানিয়েছে,শপথ গ্রহণ শেষে দ্রুত সংসদীয় কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে।নির্বাচন কমিশন ইতোমধ্যে বিজয়ীদের গেজেট প্রকাশ সম্পন্ন করেছে।এখন আনুষ্ঠানিক শপথের মাধ্যমেই জনপ্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করবেন।
![]()











































সর্বশেষ সংবাদ :———