নিজস্ব প্রতিবেদক।।শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে সিল মারা শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান,বিএনপির দুই সমর্থক কৌশলে ধানের শীষ প্রতীকে শতাধিক ব্যালট পেপার সংগ্রহ করে সেগুলোতে সিল মারেন।বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তার নজরে এলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়।পরে কেন্দ্র থেকে সিল মারা ব্যালটগুলো উদ্ধার করা হয় এবং অভিযুক্ত দুজনকে আটক করা হয়।
তিনি আরও জানান,উদ্ধার হওয়া ব্যালট পেপারগুলো বাতিল করা হবে। ঘটনার পর কেন্দ্রটিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।বর্তমানে সেখানে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শেরপুর সদর উপজেলার ইউএনও মাহবুবা হক বলেন,সিল মারা ব্যালট পেপারগুলো ব্যালট বাক্সে ফেলার আগেই বিষয়টি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বর্তমানে ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক আছে।
ঘটনার পর কেন্দ্র এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন,বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
![]()


















































সর্বশেষ সংবাদ :———