নিজস্ব প্রতিবেদক।।বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯:৩৬ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
তার নিরাপত্তার জন্য সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।এবারই প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তারেক রহমান।বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার গঠন করলে তিনি প্রধানমন্ত্রী হবেন।
তারেক রহমান শুধু ঢাকা-১৭ আসনে নয়,তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকেও ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। লতিনি ১৭ বছরের লন্ডন নির্বাসনের পর গত ২৫ নভেম্বর দেশে ফিরেন এবং ২৭ নভেম্বর ভোটার হন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন,“ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে,তা নির্ধারণ করবে আজকের নির্বাচন।”
তারেক রহমান রাজনৈতিক জীবন শুরু করেন হুসেইন মুহাম্মদ এরশাদের বিরোধী আন্দোলনে,এরপর ১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্য হন।
২০০২: সিনিয়র যুগ্ম সম্পাদক
২০০৭: নির্বাসিত
২০০৯: সিনিয়র ভাইস-চেয়ারম্যান
২০১৮: ভারপ্রাপ্ত চেয়ারপারসন
গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু হওয়ার পর, ৯ জানুয়ারি তারেক রহমানকে দলের স্থায়ী কমিটি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়।
![]()


















































সর্বশেষ সংবাদ :———