নিজস্ব প্রতিবেদক।।শরীয়তপুরের নড়িয়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে মাষ্টার গোলাম মোস্তফা নামে স্থানীয় এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে।এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ,একটি ল্যাপটপ ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানকালে ওই বাড়ি থেকে নগদ প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা,একটি ল্যাপটপ,ভোটার তালিকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া অর্থ ও অন্যান্য আলামতের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
![]()


















































সর্বশেষ সংবাদ :———