নিজস্ব প্রতিবেদক।।দেশের ২৯৯টি আসনের ৯০%-এর বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরাও ব্যবহার হবে।
৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবেন।
ভোটের দিন ৩০০ আসনের মধ্যে একটি কেন্দ্রে ভোট স্থগিত, ৪২,০০০-এর বেশি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে।
৮৫০টি অস্ত্র উদ্ধার করা হয়েছে,যেগুলো নির্বাচনে অপব্যবহারের জন্য আনা হতে পারত।
নির্বাচন কমিশনার বলেন,“এত ফোর্স আগে কখনো মোতায়েন হয়নি; বিচ্ছিন্ন ঘটনা হলে আমরা প্রস্তুত।”
ভোটের দিন প্রতি ২ ঘণ্টা অন্তর নির্বাচন সংক্রান্ত আপডেট ইসি জানাবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান,এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে মোতায়েন করা হয়েছে প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য।
তিনি আরও জানান,আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এবারই প্রথমবারের মতো ড্রোন (UAV) এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। দায়িত্ব পালনরত সদস্যদের শরীরে প্রায় ২৫ হাজার বডি ওর্ন ক্যামেরা থাকবে,যার একটি বড় অংশ সরাসরি কন্ট্রোল রুমে ভিডিও ফিড পাঠাবে।
২৯৯টি আসনে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৮:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এবারের নির্বাচনে ৪২,৭৭৯ জন প্রিজাইডিং অফিসারসহ মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা ভোটগ্রহণের মূল দায়িত্বে নিয়োজিত থাকবেন।
সংবাদ সম্মেলনে সানাউল্লাহ আরও জানান,সংসদ নির্বাচন এবং গণভোটের ব্যালট একসাথে গণনা করা হবে।সাদা রঙের ব্যালট সংসদ নির্বাচনের জন্য এবং গোলাপি রঙের ব্যালট গণভোটের জন্য বরাদ্দ করা হয়েছে।কেন্দ্র থেকে ফলাফল ঘোষণার পর তা রিটার্নিং অফিসারের মাধ্যমে কমিশনে পৌঁছে এবং কমিশন মঞ্চ থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
নিরাপত্তার দিক থেকে মোট ৪২,৬৫৯টি কেন্দ্রের প্রায় ৫০% কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে ২,০৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।
অবৈধ অস্ত্র ও অর্থের প্রভাব রোধে কঠোর অবস্থান নেয়া হয়েছে।গত ১৩ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৮৫০টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং বড় অঙ্কের সন্দেহজনক লেনদেন রোধে বিএফআইইউ’র বিশেষ নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটের গোপনীয়তা রক্ষায় ভোটকক্ষে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। তবে সাংবাদিকরা নির্ধারিত নীতিমালা মেনে কেন্দ্রের ভেতরে পেশাগত প্রয়োজনে মোবাইল ব্যবহার করতে পারলেও গোপন কক্ষে কোনো দৃশ্য ধারণ বা সরাসরি সম্প্রচার করতে পারবেন না।ভোটার স্লিপে প্রার্থীর নাম বা প্রতীক ব্যবহারও সংশোধিত নিয়ম অনুসরণ করে হবে।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সানাউল্লাহ বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে দেশবাসীকে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
তিনি আশ্বস্ত করেন,কোনো কেন্দ্রে বিকেল ৪:৩০-এর পরেও ভোটারের উপস্থিতি থাকলে নিয়মানুযায়ী তাদের ভোট গ্রহণ করা হবে।নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য হলো অংশগ্রহণমূলক ও বিতর্কমুক্ত নির্বাচন উপহার দেওয়া।
![]()

























সর্বশেষ সংবাদ :———