নিজস্ব প্রতিবেদক।।জুলাই গণ–অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী দু-এক দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান,“এক-দুই দিনের মধ্যে এটি পাবলিক করা হবে।একজন বা দুজন ছাড়া সবাই ইতিমধ্যেই সম্পদের বিবরণী জমা দিয়েছেন।”
উল্লেখ্য,২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন,দ্রুত সময়ে সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ করা হবে।কিন্তু অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় শেষ হতে চললেও তা এখনও প্রকাশিত হয়নি।
বর্তমানে উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা সহ ২১ জন সদস্য রয়েছেন।এছাড়া চারজন বিশেষ সহকারী,বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে আছেন।প্রতিমন্ত্রীর পদমর্যাদায় চারজন বিশেষ সহকারী এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানও দায়িত্ব পালন করছেন।
২০২৪ সালের ১ অক্টোবর ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদবিবরণী প্রকাশের নীতিমালা’ জারি করা হয়।নীতিমালায় বলা হয়েছে,উপদেষ্টারা প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার ১৫ কর্মদিবসের মধ্যে তাঁদের সম্পদের বিবরণী প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন। স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে সেটিও জমা দিতে হবে।
অর্থনীতিবিদ ও দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা বলছেন,এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের সুযোগ ছিল,কিন্তু এখন পর্যন্ত দেশবাসী তার সুফল দেখতে পাননি।
![]()


















































সর্বশেষ সংবাদ :———