মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল -০৪ আসনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুস ছালাম খোকন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারী ২০২৬) দুপুরে পাতারহাট বন্দরে হাসনা সুপার মার্কেটে প্রার্থীর নির্বাচনী অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রার্থী আব্দুস ছালাম খোকন বলেন,মানুষ যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লব ঘটিয়েছে তা অম্লান হয়ে গেছে।
মানুষের ভাগ্য পরিবর্তন ঘটেনি,সমাজের অসংগতি দূর হয়নি। মব সন্ত্রাসী আর মানুষের জান মালের উপর তীব্র আক্রমণ চলছে।মানুষের স্বাধীনতা হরণ করা হচ্ছে।
দুর্নীতি লুটপাট এবং সাধারণ মুক্ত সমাজ ব্যবস্থা গড়ার সময় এসেছে।যারা দুর্নীতির লুটপাট মুক্ত সমাজ ব্যবস্থা চালু করবে তাদের জন্য ১২ই ফেব্রুয়ারি একটি বড় সুযোগ এসেছে।
সেই সুযোগকে কাজে লাগনোর সময় এসেছে।তাই আগামী ১২ই ফেব্রুয়ারী সারাদিন মটর গাড়ি মার্কায় ভোট দিন। আমরা কামিয়াব হলে এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করবো।নদী ভাঙ্গন রোধসহ বহুমুখী উন্নয়ন করা হবে।
বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা বীরমুক্তিযোদ্ধা কাদের হাওলাদার বলেন,গরিব মেহনতী মানুষের প্রতিনিধি যদি চান তাহলে আগামী ১২ ফেব্রুয়ারী আব্দুস ছালাম খোকনের মোটর গাড়ি মার্কায় ভোট দিন। শিক্ষা ব্যবস্থা এবং গরিব মানুষের ভাগ্যের উন্নতি হবে। হিজলা-মেহেন্দিগঞ্জ ও কাজীরহাটের মানুষের জন্য আজীবন লড়বেন। উক্ত মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশ জাসদের নিজস্ব শক্তির জানান দিয়েছে।
![]()


















































সর্বশেষ সংবাদ :———