নিজস্ব প্রতিবেদক।।ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সোমবার জানিয়েছেন,ঢাকা মহানগরীর ১৬১৪টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে চারজন করে পুলিশ,৫১৭টি সাধারণ কেন্দ্রে তিনজন করে পুলিশ মোতায়েন থাকবে।বিশেষভাবে ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে,যেখানে সাতজন করে পুলিশ থাকবেন এবং থাকবে বডি ক্যামেরা।
ডিএমপি-এর ২৫ হাজার সদস্য নির্বাচনের জন্য প্রশিক্ষিত এবং স্পেশাল রিজার্ভ ফোর্স,বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।
ডিএমপি কমিশনার আরও উল্লেখ করেছেন,ভোটের দিন পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না এবং ভোট কারচুপির সুযোগ নেই।সাংবাদিকদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে,আর আইনশৃঙ্খলার পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সরওয়ার ও এস এম নজরুল ইসলাম।
![]()


















































সর্বশেষ সংবাদ :———