নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহনের ওপর বিধিনিষেধ আরোপকে স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল জানান,মোবাইল ফোন ছাড়া আধুনিক সাংবাদিকতা কল্পনাও করা যায় না।ভোটকেন্দ্রে ফোন বহন নিষিদ্ধ করলে তথ্য সংগ্রহ,তাৎক্ষণিক প্রতিবেদন,ছবি-ভিডিও ধারণ ও জরুরি যোগাযোগ ব্যাহত হবে এবং ভোট প্রক্রিয়া অস্বচ্ছ হয়ে যাবে।
সংগঠনটি নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে,দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের মোবাইল বহনের অধিকার নিশ্চিত করতে হবে।নাহলে ডিআরইউ দেশের সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে পরবর্তী কর্মসূচি গ্রহণ করবে।
![]()


















































সর্বশেষ সংবাদ :———