নিজস্ব প্রতিবেদক।।ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শামীম আহমেদ সোমবার (৯ ফেব্রুয়ারি) রিট করেন।রিটে অভিযোগ করা হয়েছে,নাহিদ ইসলাম দ্বৈত নাগরিক,এবং তিনি ২০২৫ সালের ২০ এপ্রিল ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন।
রিটে নির্বাচন কমিশন সচিব,রিটানিং কর্মকর্তা ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।বিচারপতি ফাতেমা নজিবুর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হতে পারে।
উল্লেখ্য,নাহিদ ইসলাম পূর্বে ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন,যা খারিজ হয়।
![]()


















































সর্বশেষ সংবাদ :———