নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রভাবমুক্ত,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার থেকে ভোটগ্রহণের পরদিন বিকাল পর্যন্ত নির্বাচনী এলাকায় অবস্থানের ওপর বিধিনিষেধ আরোপ করেছে।
ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ও ইসির অনুমোদিত ব্যক্তি ও সংশ্লিষ্ট এলাকার ভোটার ছাড়া অন্য কেউ নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবে না।
বিধিনিষেধের সময় নির্ধারণ করা হয়েছে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত,অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশন জানিয়েছে,জেলা প্রশাসক,মহানগর পুলিশ কর্তৃপক্ষ এবং জেলা পুলিশ সুপারদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।


















































সর্বশেষ সংবাদ :———