নিজস্ব প্রতিবেদক।।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দেশবাসীকে বিশেষ বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী।
রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ভোটকে পবিত্র আমানত হিসেবে বিবেচনা করতে এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে আহ্বান জানান।তিনি মনে করিয়ে দেন,মতভিন্নতা যেন কোনোভাবেই মানবিক সমাজের মূল চালিকাশক্তিকে বাধাগ্রস্ত করতে না পারে।
ড. আজহারী পোস্টে উল্লেখ করেন,২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ দীর্ঘ দেড় যুগ পর পুনরায় ভোটাধিকার ফিরে পেয়েছে।এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি ঐতিহাসিক সুযোগ।তিনি ছাত্র-জনতা ও সাধারণ নাগরিকদের সচেতন ও সংযমী থাকার পরামর্শ দেন।
তিনি সতর্ক করেন,নির্বাচনের সময় গুজব,উসকানি ও দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে।তিনি লেখেন,সাধারণ মানুষ ট্যাগিং ও ব্যাশিংমুক্ত রাজনীতি প্রত্যাশা করছে,আর রাজনীতিবিদদের উচিত বিভেদ না বাড়িয়ে ইতিবাচক প্রতিযোগিতা করা।
নির্বাচনি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন,দেশের আঠারো কোটি মানুষ প্রশাসন,সেনাবাহিনী ও নির্বাচন কমিশনের কাছ থেকে একটি নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে।সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব।
পরিশেষে তিনি সবাইকে মনে করিয়ে দেন, নেতৃত্ব শুধু পথ দেখায়, রাষ্ট্রকে এগিয়ে নেয় একটি ঐক্যবদ্ধ জাতি। রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য গড়ে তোলার মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব।
![]()




















































সর্বশেষ সংবাদ :———