নেত্রকোনা প্রতিনিধি।।দুর্গাপুর–কলমাকান্দা আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন,ভোট কোনো বাণিজ্যের বিষয় নয়।জনগণের দেওয়া প্রতিটি ভোট তাঁর কাছে আমানত,যার কোনো খেয়ানত হতে দেওয়া হবে না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নে আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন,দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মানুষের মতপ্রকাশের অধিকার দমন করা হয়েছে।তিনি বলেন,ধানের শীষ শুধুমাত্র একটি নির্বাচনি প্রতীক নয়—এটি গণতন্ত্র,ন্যায়বিচার ও মানুষের অধিকার পুনরুদ্ধারের প্রতীক।এই প্রতীকের মাধ্যমেই জনগণ তাদের হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাবে।
নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,বিএনপি ক্ষমতায় গেলে পরিবারভিত্তিক সহায়তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে।পাশাপাশি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া হবে কার্যকর ও টেকসই কর্মসূচি।
কার্ড নিয়ে কোনো ধরনের অনিয়ম বা বাণিজ্যের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে তিনি নিজেই আইনি পদক্ষেপ নেবেন।নারী ও কৃষিবান্ধব সরকার গঠন এবং শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি বিএনপির ভবিষ্যৎ সরকারের প্রধান অগ্রাধিকার হবে বলেও জানান তিনি।
ভবিষ্যৎ সরকার সম্পর্কে কায়সার কামাল বলেন,বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হবে।
কলমাকান্দা সীমান্ত উপজেলা হওয়া সত্ত্বেও দীর্ঘদিন অবহেলার শিকার উল্লেখ করে তিনি বলেন,উন্নয়নের নামে লুটপাট হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই এ অঞ্চলে ন্যায়ভিত্তিক উন্নয়ন,কর্মসংস্থান ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব হবে।
পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী,সমর্থক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
![]()




















































সর্বশেষ সংবাদ :———