পটুয়াখালী প্রতিনিধি।।ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন,যারা আজ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে রাজনীতিতে এসেছে তারা স্বার্থান্বেষী মহল।তারা দাঁড়িপাল্লাকে ইনসাফ ও ন্যায়ের প্রতীক বলে দাবি করলেও বাস্তবে এর এক পাল্লায় গোপনে আমেরিকা এবং অন্য পাল্লায় গোপনে ভারত রয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, “আমরা বাংলাদেশের মানুষ।আমরা আমেরিকার ইনসাফ চাই না,ভারতের ইনসাফ চাই না—আমরা ইসলামের ইনসাফ চাই।”
আসন্ন জাতীয় নির্বাচন ও রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন,বিএনপি-জামায়াত কেউই ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথা বলেনি।তারা সবাই প্রচলিত ধারার কথা বলেছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন,“প্রচলিত আইন দিয়েই দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।হাজার হাজার মা তাদের সন্তান হারিয়েছে।এই আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নতুন কিছু দেওয়া সম্ভব নয়।”
হাতপাখা প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন,“হাতপাখা প্রতীকের পক্ষে একটি ভোট পড়লে ইসলামের পক্ষে একটি শক্তি বাড়ে।” নতুন ভোটারসহ সব শ্রেণি-পেশার মানুষকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার,হাবিবুর রহমান মিসবাহ,পটুয়াখালী জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া,বাউফল উপজেলা সদস্যসচিব আলহাজ আবুল হোসেন হাওলাদার,মাওলানা নুরুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
![]()




















































সর্বশেষ সংবাদ :———