নিজস্ব প্রতিবেদক।।আর মাত্র চার দিন পরই দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো।এরই অংশ হিসেবে সারা দেশে গণসংযোগ শেষে এবার রাজধানী ঢাকায় বড় ধরনের নির্বাচনি কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।
দলটির চেয়ারম্যান তারেক রহমান টানা দুই দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে মোট ১৪টি জনসভায় সরাসরি অংশগ্রহণ করে বক্তব্য দেবেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিটির মুখপাত্র মাহদী আমিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়,রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তরের ছয়টি নির্বাচনি আসনে জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান।ওই দিন দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বর থেকে তার জনসভা শুরু হবে।এরপর পর্যায়ক্রমে পল্লবী,মিরপুর-১০,ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ,শ্যামলী ক্লাব মাঠে বক্তব্য রাখবেন তিনি।দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টায় বাড্ডার সাতারকুল সানভ্যালী মাঠে জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান।
আয়োজকরা জানান,সাধারণ ভোটারদের কাছে সহজে বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিটি জনসভা সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার গুরুত্বপূর্ণ সংযোগস্থলে আয়োজন করা হয়েছে।
পরদিন সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনি এলাকা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি আসনসহ মোট আটটি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।এদিন বেলা ১১টায় বনানী থেকে প্রচারণা শুরু করে কলাবাগান,পীর জঙ্গি মাজার রোড,বাসাবো,যাত্রাবাড়ী,জুরাইন ও ধূপখোলা মাঠ হয়ে সন্ধ্যা ৬টায় লালবাগ বালুর মাঠে গিয়ে তার নির্বাচনি সফর শেষ করবেন তিনি।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এসব জনসভা সফল হবে এবং ভোটের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে।
![]()




















































সর্বশেষ সংবাদ :———