টেকনাফ প্রতিনিধি।।মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে মাথায় গুরুতর আহত টেকনাফের হোয়াইক্যংয়ের শিশু হুজাইফা সুলতানা আফনান (৯) আর বাঁচেননি।শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ১১ জানুয়ারি সকালে সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় হুজাইফা। প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়,পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।গুলি তার মস্তিষ্কে প্রবেশ করেছিল।অস্ত্রোপচার করা হলেও গুলি বের করা সম্ভব হয়নি।পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
হুজাইফার চাচা মোহাম্মদ এরশাদ জানান,১০ জানুয়ারি রাতে সীমান্তের ওপারে টানা গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।পরদিন সকালে শিশুটি খেলতে বাইরে বের হলে আবারও গোলাগুলি শুরু হয় এবং একটি গুলি এসে তার মাথায় লাগে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে বিমান হামলা, ড্রোন হামলা,মর্টার শেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণের ঘটনা বেড়েছে।সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) অবস্থানের ওপর জান্তা বাহিনী বিমান হামলা জোরদার করেছে। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষও নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছে,কারণ গুলি বসতঘর,চিংড়ি ঘের ও নাফ নদীতে পড়ছে।
![]()


















































সর্বশেষ সংবাদ :———