অনলাইন ডেস্ক।।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন,যুক্তরাষ্ট্র আগামী জুন মাসের মধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে চায়।এই লক্ষ্য বাস্তবায়নে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে দুই পক্ষকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।ইউক্রেন বৈঠকে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।
জেলেনস্কি বলেন,মিয়ামিতে সরাসরি শীর্ষ নেতাদের ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে।তবে ওয়াশিংটন বা মস্কোর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।তিনি উল্লেখ করেছেন, আবুধাবিতে অনুষ্ঠিত দ্বিতীয় দফার শান্তি আলোচনা কোনো বড় সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।
যুদ্ধ চলাকালীন রাশিয়া ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোয় বিধ্বংসী হামলা চালিয়েছে।শুক্রবার রাতে রাশিয়া চার শতাধিক ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র দিয়ে দোব্রোতভির ও বুরশতিন বিদ্যুৎ কেন্দ্রসহ সাবস্টেশন ও ট্রান্সমিশন লাইন ক্ষতিগ্রস্ত করেছে।এর ফলে দেশজুড়ে বিদ্যুতের ঘাটতি মারাত্মকভাবে বেড়েছে।পোল্যান্ডের কাছে জরুরি বিদ্যুৎ সহায়তার আবেদন করেছে ইউক্রেন।
রাশিয়ার হামলার জবাবে ইউক্রেনও রাশিয়ার তভার ও সারাতোভ অঞ্চলে হামলা চালিয়েছে।জেলেনস্কি এ সপ্তাহের শুরুতে জানিয়েছেন,২০২২ সালের পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর থেকে প্রায় ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। অন্যদিকে,রাশিয়ার পক্ষের নিহতের সংখ্যা প্রায় ১ লাখ ৬০ হাজার।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অভিযোগ করেছেন, ইউক্রেন দীর্ঘস্থায়ী শান্তির বিষয়ে আন্তরিক নয়।জেলেনস্কি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন,রাশিয়া যেন ঠান্ডাকে ইউক্রেনের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে।
সবচেয়ে নজর এখন মিয়ামি বৈঠকের দিকে,যা এই রক্তক্ষয়ী যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে।
সূত্র: বিবিসি
![]()


















































সর্বশেষ সংবাদ :———