দাম্পত্য কলহের জেরে ফেনীতে স্ত্রী ও বান্ধবীকে রামদা দিয়ে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি।।ফেনীতে দাম্পত্য কলহের জেরে স্ত্রী ও তাঁর এক বান্ধবীকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে মোহাম্মদ সুজন (২৭) নামের এক যুবকের বিরুদ্ধে।শুক্রবার (গতকাল) রাতে শহরের আদালতপাড়া খাজুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ অভিযুক্ত সুজনকে গ্রেপ্তার করেছে।

আহত দুজন হলেন ফিরোজা আক্তার (২৩) ও আফসানা আক্তার (৩০)।ফিরোজা অভিযুক্ত সুজনের স্ত্রী। হামলায় ফিরোজার বাঁ হাতের চারটি আঙুল এবং আফসানার বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গ্রেপ্তার সুজন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ফিরোজা ও আফসানা দুজনই ফেনী শহরের হাজারী রোড এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন।দাম্পত্য কলহের জেরে প্রায় পাঁচ মাস আগে ফিরোজা স্বামীর বাড়ি ছেড়ে বান্ধবী আফসানার সঙ্গে ফেনী শহরের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

শুক্রবার রাতে রামদা হাতে নিয়ে হঠাৎ ওই বাসায় প্রবেশ করেন সুজন।এ সময় পরকীয়ার অভিযোগ তুলে স্ত্রী ফিরোজাকে এলোপাতাড়ি কুপাতে শুরু করেন।ফিরোজার চিৎকার শুনে আফসানা এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।

আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সুজনকে আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করেন।পরে আহত দুজনকে উদ্ধার করে প্রথমে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আফসানার বোন আয়েশা আক্তার বলেন, ‘ছুটির দিন হওয়ায় আমরা বাসায় ছিলাম। সুজন হঠাৎ রামদা নিয়ে ঢুকে ফিরোজাকে কোপাতে শুরু করেন। আমার বোন বাধা দিতে গেলে তাকেও উপর্যুপরি কোপানো হয়। আমি ভয়ে ছাদে গিয়ে আশ্রয় নিই।’

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, ঘটনাস্থলের পাশের একটি ঝোপ থেকে হামলায় ব্যবহৃত রামদা উদ্ধার করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এ ঘটনায় আফসানার বোন আয়েশা আক্তার বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেছেন। ওই মামলায় সুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Loading

  • এই সংক্রান্ত সংবাদ

    বরিশালে সিটি নির্বাচনকেন্দ্রিক হামলার মামলায় রইজ আহমেদ মান্নাসহ ১৩ জন খালাস
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ৭, ২০২৬

    বরিশাল প্রতিনিধি।।বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে করা একটি হামলার মামলায় বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও শ্রমিক লীগের বর্তমান সদস্য সচিব রইজ আহমেদ মান্নাসহ ১৩ জনকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুন নাজনীন এ খালাসের আদেশ দেন। আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এসএম আতিকুল ইসলাম রফিক,অ্যাডভোকেট মামুন চৌধুরি,অ্যাডভোকেট একেএম আমিনুল ইসলাম সেন্টু ও অ্যাডভোকেট আর্শিব সন্যামত।আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। খালাসপ্রাপ্ত অন্যরা হলেন—রিশাদ আহমেদ নাদিম,পারভেজ হাওলাদার,শান্ত ইসলাম,মেহেদী হাসান সম্পদ,মিজানুর রহমান শাওন,মামুন হাওলাদার,আল আমিন হাওলাদার,রাসেদ হাওলাদার,ইমরান হোসেন সজিব ও ফাহিম।তারা সবাই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। মামলার বিবরণে জানা যায়,২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কর্মীদের ওপর হামলার অভিযোগে কাউনিয়া থানায় মামলাটি দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী,২০২৩ সালের ১৪ মে রাতে নগরীর কাউনিয়া মহাশ্মশানের সামনে ওই প্রার্থীর চার কর্মীকে মারধর করা হয়।ঘটনার পর ওই রাতেই র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১৩ জনকে আটক করা হয়।পরে আহত মনা আহম্মেদ বাদী হয়ে মামলা করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছিল।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬

    ডেস্ক রিপোর্ট।।দেশের পরিচিত বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ইবনে সিনা হাসপাতাল এখন গুরুতর আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তোলপাড়ের কেন্দ্রে।হাসপাতালের বিভিন্ন প্রকল্প,ওষুধ ক্রয়, যন্ত্রপাতি সরবরাহ ও প্রশাসনিক ব্যয়ের নামে পরিকল্পিতভাবে অতিরিক্ত ও ভুয়া বিল দেখিয়ে শত কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। অভিযোগে হাসপাতালের প্রভাবশালী ব্যক্তি ডা. তাহেরের নাম উঠে এসেছে।বিষয়টি সত্য হলে এটি নিছক আর্থিক অনিয়ম নয়,বরং মানুষের জীবন ও চিকিৎসা ব্যবস্থাকে পুঁজি করে চালানো এক নির্মম লুটপাটের দৃষ্টান্ত। এ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ বা ডা. তাহেরের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে।সুশীল সমাজ ও সচেতন নাগরিকরা অবিলম্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত শুরু করার দাবি জানিয়েছেন।প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার কঠোর হস্তক্ষেপ নিশ্চিত করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ বা ডা. তাহেরের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে অফিসার র‍্যাঙ্কের সমতুল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৭, ২০২৬
    • 0
    • 17 views
    বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে অফিসার র‍্যাঙ্কের সমতুল্য তালিকা প্রকাশ

    বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের ইশতেহার: ভোটারদের কাছে কী বার্তা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৭, ২০২৬
    • 0
    • 28 views
    বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের ইশতেহার: ভোটারদের কাছে কী বার্তা

    আরটিভি ডিজিটালে ‘মোজো রিপোর্টার’ নিয়োগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৭, ২০২৬
    • 0
    • 44 views
    আরটিভি ডিজিটালে ‘মোজো রিপোর্টার’ নিয়োগ

    সরকার গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে: প্রেস সচিব

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৭, ২০২৬
    • 0
    • 40 views
    সরকার গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে: প্রেস সচিব

    অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৭, ২০২৬
    • 0
    • 7 views
    অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান

    নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা তারেক রহমানের

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৭, ২০২৬
    • 0
    • 38 views
    নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা তারেক রহমানের

    শ্রমিকের সন্তানও দেশের প্রধানমন্ত্রী হবে: জামায়াত আমির

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৭, ২০২৬
    • 0
    • 33 views
    শ্রমিকের সন্তানও দেশের প্রধানমন্ত্রী হবে: জামায়াত আমির

    ঢাকায় নির্বাচনী আমেজ তুঙ্গে তুলতে দুই দিনে ১৪ জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৭, ২০২৬
    • 0
    • 31 views
    ঢাকায় নির্বাচনী আমেজ তুঙ্গে তুলতে দুই দিনে ১৪ জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান

    ঢাকা-১১ আসনে প্রার্থী এম এ কাইয়ুমের নাগরিকত্ব নিয়ে আপিল বিভাগে নাহিদ ইসলামের আবেদন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৭, ২০২৬
    • 0
    • 33 views
    ঢাকা-১১ আসনে প্রার্থী এম এ কাইয়ুমের নাগরিকত্ব নিয়ে আপিল বিভাগে নাহিদ ইসলামের আবেদন

    দাম্পত্য কলহের জেরে ফেনীতে স্ত্রী ও বান্ধবীকে রামদা দিয়ে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৭, ২০২৬
    • 0
    • 27 views
    দাম্পত্য কলহের জেরে ফেনীতে স্ত্রী ও বান্ধবীকে রামদা দিয়ে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

    চাঁদাবাজি বন্ধে প্রকাশ্যে অনুরোধ বিএনপি প্রার্থীর, ভিডিও ছড়াল সামাজিক যোগাযোগমাধ্যমে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৭, ২০২৬
    • 0
    • 42 views
    চাঁদাবাজি বন্ধে প্রকাশ্যে অনুরোধ বিএনপি প্রার্থীর, ভিডিও ছড়াল সামাজিক যোগাযোগমাধ্যমে

    বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের তাণ্ডব, কোয়েটা ৪০ ঘণ্টা লড়াইয়ে উত্তাল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৭, ২০২৬
    • 0
    • 38 views
    বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের তাণ্ডব, কোয়েটা ৪০ ঘণ্টা লড়াইয়ে উত্তাল

    ইউটিউবার এইচ এম এনামের প্রেডিকশন: নির্বাচনে ১৫৪ আসন পেতে পারে দাঁড়িপাল্লা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৭, ২০২৬
    • 0
    • 58 views
    ইউটিউবার এইচ এম এনামের প্রেডিকশন: নির্বাচনে ১৫৪ আসন পেতে পারে দাঁড়িপাল্লা

    ৫৫ হাজার পর্যবেক্ষক নিয়ে প্রশ্ন: নির্বাচনের নামে সংগঠিত রাজনৈতিক প্রকল্পের অভিযোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৭, ২০২৬
    • 0
    • 52 views
    ৫৫ হাজার পর্যবেক্ষক নিয়ে প্রশ্ন: নির্বাচনের নামে সংগঠিত রাজনৈতিক প্রকল্পের অভিযোগ

    বরিশালে সিটি নির্বাচনকেন্দ্রিক হামলার মামলায় রইজ আহমেদ মান্নাসহ ১৩ জন খালাস

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৭, ২০২৬
    • 0
    • 40 views
    বরিশালে সিটি নির্বাচনকেন্দ্রিক হামলার মামলায় রইজ আহমেদ মান্নাসহ ১৩ জন খালাস

    শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 40 views
    শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত

    জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 45 views
    জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা

    খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 50 views
    খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার

    পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 40 views
    পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম

    খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 45 views
    খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত

    বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 36 views
    বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য

    কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 39 views
    কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 33 views
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল

    জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 35 views
    জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ

    ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 46 views
    ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের

    এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 37 views
    এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক

    পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ কেউ নয়: ঢামেক কর্তৃপক্ষ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 56 views
    পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ কেউ নয়: ঢামেক কর্তৃপক্ষ

    ঢাকা-৯: তাসনিম জারা সংসদে ‘নো সার্ভিস, নো বিল’ আইন প্রস্তাব দেবেন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 55 views
    ঢাকা-৯: তাসনিম জারা সংসদে ‘নো সার্ভিস, নো বিল’ আইন প্রস্তাব দেবেন

    অনশনের মুখে ফেনীর এসি ল্যান্ড প্রত্যাহার, ভাঙল ৩২ ঘণ্টার কর্মসূচি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 41 views
    অনশনের মুখে ফেনীর এসি ল্যান্ড প্রত্যাহার, ভাঙল ৩২ ঘণ্টার কর্মসূচি

    নির্বাচনে কোস্টগার্ড সম্পূর্ণ প্রস্তুত: মহাপরিচালক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 63 views
    নির্বাচনে কোস্টগার্ড সম্পূর্ণ প্রস্তুত: মহাপরিচালক

    শফিকুর রহমানের নির্বাচনী ভাষণ: স্বচ্ছতা, ন্যায়বিচার ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 72 views
    শফিকুর রহমানের নির্বাচনী ভাষণ: স্বচ্ছতা, ন্যায়বিচার ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যমুনা আন্দোলন: পুলিশি বাধা ও আহতের খবর

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 58 views
    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যমুনা আন্দোলন: পুলিশি বাধা ও আহতের খবর

    মেহেন্দিগঞ্জে জামায়াতের আমিরের হুংকার: দুর্নীতি ও পাচার অর্থ ফেরানো হবে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 59 views
    মেহেন্দিগঞ্জে জামায়াতের আমিরের হুংকার: দুর্নীতি ও পাচার অর্থ ফেরানো হবে

    মেহেন্দিগঞ্জে জামায়াতের আমিরের হুংকার: দুর্নীতি ও পাচার অর্থ ফেরানো হবে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 17 views

    নির্বাচনের দিন আবহাওয়া অনুকূলে থাকবে, ঝড় বা বৃষ্টির আশঙ্কা নেই

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 48 views
    নির্বাচনের দিন আবহাওয়া অনুকূলে থাকবে, ঝড় বা বৃষ্টির আশঙ্কা নেই

    মনপুরা ও দৌলতখান উপজেলায় রাজনৈতিক সংঘর্ষ ও নারী কর্মীদের হেনস্তা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 41 views
    মনপুরা ও দৌলতখান উপজেলায় রাজনৈতিক সংঘর্ষ ও নারী কর্মীদের হেনস্তা

    তারেক রহমানের বক্তব্য ঘিরে ফ্যাক্ট চেক: বাস্তব চিত্র কী বলছে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 65 views
    তারেক রহমানের বক্তব্য ঘিরে ফ্যাক্ট চেক: বাস্তব চিত্র কী বলছে

    নরেন্দ্র মোদি: শৈশব থেকে টানা তিনবারের প্রধানমন্ত্রী

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 58 views
    নরেন্দ্র মোদি: শৈশব থেকে টানা তিনবারের প্রধানমন্ত্রী

    এনআইডি সংশোধন ও রি-ইস্যু ফি নির্ধারণ: যা জানা জরুরি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 64 views
    এনআইডি সংশোধন ও রি-ইস্যু ফি নির্ধারণ: যা জানা জরুরি

    ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 31 views
    ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৯ দফা প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 44 views
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৯ দফা প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫ অধ্যায়ে ৫১ দফার ইশতেহার ঘোষণা বিএনপির

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 49 views
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫ অধ্যায়ে ৫১ দফার ইশতেহার ঘোষণা বিএনপির

    বিএনপি ঘোষণা করল নির্বাচনী ইশতেহার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 45 views
    বিএনপি ঘোষণা করল নির্বাচনী ইশতেহার

    প্রাথমিক শিক্ষক নিয়োগে ভাইভা শেষে ফলের অপেক্ষা, মিলেছে ডিজিটাল জালিয়াতির প্রমাণ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 64 views
    প্রাথমিক শিক্ষক নিয়োগে ভাইভা শেষে ফলের অপেক্ষা, মিলেছে ডিজিটাল জালিয়াতির প্রমাণ

    উপদেষ্টা পরিষদের বৈঠকে ছয় অধ্যাদেশ ও তিন প্রস্তাব অনুমোদন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 34 views
    উপদেষ্টা পরিষদের বৈঠকে ছয় অধ্যাদেশ ও তিন প্রস্তাব অনুমোদন

    কথিত গোপন নথি ফাঁস ঘিরে বিতর্ক: আলী জুয়েলের ফেসবুক স্ট্যাটাসে চাঞ্চল্য, নীরব কর্তৃপক্ষ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 53 views
    কথিত গোপন নথি ফাঁস ঘিরে বিতর্ক: আলী জুয়েলের ফেসবুক স্ট্যাটাসে চাঞ্চল্য, নীরব কর্তৃপক্ষ

    নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি: ইসির সিদ্ধান্ত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৫, ২০২৬
    • 0
    • 64 views
    নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি: ইসির সিদ্ধান্ত

    নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের ভাতা বাড়ল,নিরাপত্তায় বরাদ্দ ১,২০০ কোটি-মোট নির্বাচনী বাজেট প্রায় ৩,১৫০ কোটি টাকা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৫, ২০২৬
    • 0
    • 63 views
    নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের ভাতা বাড়ল,নিরাপত্তায় বরাদ্দ ১,২০০ কোটি-মোট নির্বাচনী বাজেট প্রায় ৩,১৫০ কোটি টাকা

    পরিকল্পিত সাইবার হামলায় মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ সাময়িক অপসারণ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৫, ২০২৬
    • 0
    • 50 views
    পরিকল্পিত সাইবার হামলায় মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ সাময়িক অপসারণ

    নির্বাচনের ছুটি কার্যকর করা কারখানা চাইলে একদিন অতিরিক্ত কাজ করাতে পারবে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৫, ২০২৬
    • 0
    • 58 views
    নির্বাচনের ছুটি কার্যকর করা কারখানা চাইলে একদিন অতিরিক্ত কাজ করাতে পারবে

    রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা, জোহরে এক ঘণ্টার বিরতি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৫, ২০২৬
    • 0
    • 56 views
    রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা, জোহরে এক ঘণ্টার বিরতি

    শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় বঙ্গভবনের কর্মকর্তা সরওয়ার আলমের জামিন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৫, ২০২৬
    • 0
    • 49 views
    শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় বঙ্গভবনের কর্মকর্তা সরওয়ার আলমের জামিন

    শপথ কে পড়াবেন নতুন এমপিদের—সংবিধানিক সংকটে সরকারের দুই বিকল্প

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৫, ২০২৬
    • 0
    • 57 views
    শপথ কে পড়াবেন নতুন এমপিদের—সংবিধানিক সংকটে সরকারের দুই বিকল্প

    নিউ স্টার্টের মেয়াদ শেষ: যুক্তরাষ্ট্র–রাশিয়ার মধ্যে ফের পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৫, ২০২৬
    • 0
    • 52 views
    নিউ স্টার্টের মেয়াদ শেষ: যুক্তরাষ্ট্র–রাশিয়ার মধ্যে ফের পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা

    সঞ্চয়পত্রে অতিরিক্ত কাটা কর ফেরত দেবে সরকার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৫, ২০২৬
    • 0
    • 45 views
    সঞ্চয়পত্রে অতিরিক্ত কাটা কর ফেরত দেবে সরকার