একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক।।একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।আজ সোমবার (১৭ অক্টোবর ২০২২) বেলা সাড়ে তিনটার দিকে তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করে তার ছেলে অভিনেতা উৎস জামা বলেন, বাবা মারা গেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও অফিসিয়াল কিছু জানায়নি। কিছুক্ষণের মধ্যেই তারা অফিসিয়ালভাবে এ খবরটি দেবেন হয়তো।

গত বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ ছিলেন মাসুম আজিজ। ক্যানসারে ও হৃদ্‌রোগে ভুগছিলেন তিনি। এ বছরের ২ জানুয়ারি তার ক্যান্সার ধরা পড়ে। তখন থেকেই স্কয়ার হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

ক্যান্সারের প্রথম ক্যামো এ হাসপতাল থেকেই নেওয়া হয়। ভালোভাবেই ক্যামোর প্রথম পর্ব সম্পন্ন করেন। কিন্তু সমস্যা শুরু হয় ক্যামোর দ্বিতীয় পর্বে এসে।

মাসুম আজিজের ছেলে উৎস জামান বলেন, এ বছরের শুরুতে বাবার ক্যান্সার ধরা পড়ে। প্রথম ক্যামো ঠিকভাবেই সম্পন্ন হয় কিন্তু দ্বিতীয় ক্যামো যখন শুরু করা হয় তখন বাবার শরীর এটা নিতে পারছিলো না।

এরপর গত মাসের ২৪ তারিখে বাবা অসুস্থ হয়ে পড়েন। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় কিছুটা উন্নতি হলে তাকে আমরা বাসায় নিয়ে আসি। চারদিন বাসায় থাকার পর ৮ তারিখে শারীরিক খারাপ হলে আবার হাসপাতালে নেই। এতো আইসিইউতে থেকে চিকিৎসা হচ্ছিল বাবার। আজ সকাল থেকে বাবার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

মাসুম আজিজ চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবেও বেশ পরিচিত। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।

‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাসুম আজিজ। ‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সনাতন গল্প’ পরিচালনা করেছেন। ছবিটি ২০১৮ সালে মুক্তি পায়।

  • Related Posts

    ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাকে কেন্দ্র করে বরিশালে নিষেধাজ্ঞা জারি

    ডেস্ক রিপোর্ট।।বরিশাল মহানগরীতে আগামী ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ৫০তম বিসিএস প্রিলিমিনারি (MCQ) পরীক্ষাকে সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। বিএমপি সূত্রে…

    মেহেন্দিগঞ্জে হাবীব মাঝির মৃত্যু নিয়ে অপপ্রচার: প্রকৃত ঘটনা তুলে ধরে প্রতিবাদ

    ডেস্ক রিপোর্ট।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় কালাবদর নদীতে পড়ে হাবীব মাঝির মৃত্যুর ঘটনায় কোস্টগার্ডকে জড়িয়ে যে সংবাদ ও অপপ্রচার ছড়ানো হচ্ছে,তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন নিহতের পরিবার ও…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন