আন্তর্জাতিক

বাংলাদেশী নাগরিকদের ভারতীয় ভিসা দেয়া হচ্ছে-নয়াদিল্লি

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২৫ , ৭:৩৬:১০ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক।।বাংলাদেশের নাগরিকদের এখন ‘উল্লেখযোগ্য পরিমাণ’ ভারতীয় ভিসা দেয়া হচ্ছে বলে দাবি করেছে নয়াদিল্লি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন,আমরা তো ভিসা দিচ্ছি (বাংলাদেশে)। নানা কারণে ভিসা দেয়া হচ্ছে, উল্লেখযোগ্য পরিমাণে দেয়া হচ্ছে।’

তিনি আরও বলেন,যেসব কারণে ভিসা দেয়া হচ্ছে,তার মধ্যে বিভিন্ন ভ্রমণ,মেডিকেল ইমার্জেন্সি,স্টুডেন্ট (ভিসা) ইত্যাদি আছে।’

তবে ভারত সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে,তা নির্দিষ্ট করে বলতে পারেননি জয়সওয়াল।

এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন,এটা আমাকে জেনে বলতে হবে।’

সংবাদ সম্মেলনে গোপালগঞ্জের সহিংসতার ঘটনাকে ভারত কীভাবে দেখছে,তা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন,আমাদের অঞ্চলে যে কোনো ডেভেলপমেন্টের দিকেই আমরা সতর্ক নজর রাখি,সেটা আমলে নিই এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যা করণীয় সেটাও করা হয়।’

প্রসঙ্গত, গত বছরের জুলাই-আগস্ট থেকে বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।

আরও খবর

Sponsered content