পাইকগাছায় হিন্দু পরিবারে কিশোর গ্যাংয়ের হামলায় থানায় অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। খুলনার পাইকগাছার কপিলমুনির নাসিরপুরে হিন্দু পরিবারে কিশোর গ্যাংয়ের হামলায় থানায় অভিযোগে হয়েছে।গত রবিবার সন্ধ্যায়এ ঘটনায় ভুক্তভোগী দিলীপ দাশ বাদী হয়ে সোমবার পাইকগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীর অভিযোগ সুত্রে,উপজেলার কপিলমুনি ইউপি’র নাজিরপুর গ্রামের কার্তিক দাশের পুত্র দিলীপ দাশ কাশিমনগর বাজারে ওয়ার্কসপ ব্যবসা করেন।

অপরদিকে তহমিনা বেগম একই বাজারে তার চায়ের দোকানে উঠতি বয়সী ছেলেদের নিয়ে ক্রাম বোর্ডের জুয়ার আসর বসিয়ে পুত্র মামুনের নেতৃত্বে একটি কিশোর গ্যাং তৈরি করেছে।

গত বৃহস্পতিবার কপিলমুনি কলেজের সামনে কিশোর গ্যাং নেতা মামুন একটি মেয়ে নিয়ে রোমান্সে থাকাকালে দিলীপ দাশের কলেজ পড়ুয়া পুত্র ইন্দ্রজিৎ প্রতিবাদ করলে তারা তার উপর ক্ষিপ্ত হয়ে চলে যায়।

পরবর্তীতে কিশোর গ্যাং নিয়ন্ত্রনকারি তহমিনাকে জানালে তৎক্ষণাৎ তহমিনা কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে একই বাজারে দিলীপ দাশের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ও ইউপি সদস্য রবিউল ইসলাম আপোষের মাধ্যমে চেষ্টা করে ও ব্যর্থ হয়।

তারই জের ধরে তহমিনা ও তার পুত্রের নেতৃত্বে গত রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দিলীপ দাশের ভাড়া বাড়িতে কিশোর গ্যাংয়ের সদস্যরা যথাক্রমে মামুন,জাহান আলী, আলম সরদার, মান্না গাজী ও মুন্না গাজী সহ আরো ৮/১০ জন হামলা করে।

এসময় দিলিপ বাড়ীতে না থাকায় দিলীপের স্ত্রী পপি রাণী দাশ দৌড়ে গিয়ে ঘরের ছিটকিনি দিয়ে ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন আসাতে থাকলে তহমিনা ও তার পুত্রের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা দিলীপ ও তার কলেজ পড়ুয়া পুত্র ইন্দ্রজিৎ কে প্রান নাশের হুমকি দিয়ে স্হান ত্যাগ করে।

পরে দিলীপের স্ত্রী পপি রাণী দাশ কপিলমুনি পুলিশ ক্যাম্পে যেয়ে মৌখিকভাবে জানালে তাৎক্ষণিক ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য পরামর্শ প্রদান করেন।

এবিষয়ে পাইকগাছা থানার ওসি মোঃ জিয়াউর রহমান জিয়া বলেন,অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

  • Related Posts

    প্রেমের টানে সীমান্ত অতিক্রম, পুলিশের মানবিক পদক্ষেপে সুসম্পন্ন হলো অনৈতিক ঝুঁকি

    খুলনা প্রতিনিধি।।বিগত ৫ জানুয়ারি ২০২৬ রাতে দৌলতপুর থানার আকস্মিক পরিদর্শনে যান খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ জাহিদুল হাসান,বিপিএম (সেবা)। পরিদর্শনকালে তিনি নজরে পান হিজাব পরিহিতা এক নারীকে,যিনি নারী হাজতখানায় আছেন।তদন্তে…

    সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা

    সাতক্ষীরা প্রতিনিধি।।সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপিত হয়েছে।গত মঙ্গলবার সরিষার মাড়াই মেশিনে হাত আটকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক রোগীর হাত সফলভাবে পুনঃসংযোগ (রিপ্লান্টেশন) করা হয়েছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন