প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২২ , ১২:২৯:১৯ প্রিন্ট সংস্করণ
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।। নির্বাচনী এলাকার হতদরিদ্র ও অসহায় মানুষের কথা চিন্তা করে সংসদ সদস্য আলহাজ্ব মো. আক্তারুজ্জামান বাবু’র প্রচেষ্টায় পাওয়া খুলনার পাইকগাছায় ৩২জন অসুস্থ ত্যাগী নেতাকর্মী, দুঃস্হ ও অসহায় বিভিন্ন উপকার ভোগীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৫ লাখ ৮০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে চেক প্রাপ্ত সুবিধাভোগী অসুস্থ ব্যক্তিদের মাঝে সুচিকিৎসার জন্য তাঁদের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের চেক তুলে দেন খুলনা-৬ (কয়রাপাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
এসময় তিনি বলেন,বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ দেশের গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিন দেশের দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস- চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, ওসি তদন্ত রফিকুল ইসলাম,উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরন কুমার সাধু,যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্ধ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও চেক প্রাপ্ত সুবিধাভোগীরা সহ আরো অনেকে।













