ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার যেভাবে ভারত সরকারের সমর্থন পাচ্ছিলো তা একইভাবে থাকবে কি-না!

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ভারতের পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ধারণা করা হচ্ছে জোটসঙ্গীদের নিয়ে আবারও সরকার গঠন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এর ফলে গত দুটি সরকারের প্রধান হিসেবে নরেন্দ্র মোদি যেভাবে তার পররাষ্ট্রনীতি পরিচালনা করেছেন সেটিতে কোন পরিবর্তন আসার সম্ভাবনা আছে কি-না কিংবা বাংলাদেশের ওপর ভারতের এবারের নির্বাচনে প্রভাব কেমন পড়বে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মধ্যে।

বিশেষ করে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার যেভাবে ভারত সরকারের সমর্থন পাচ্ছিলো তা একইভাবে থাকবে কি-না তাও কারও কারও আলোচনায় আসছে।

আবার ভারতে মুসলমানসহ অন্য সংখ্যালঘুদের প্রতি যে দৃষ্টিভঙ্গি বিজেপি ও নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার দেখিয়ে এসেছে দেশটির নতুন সরকার সেই একই দৃষ্টিভঙ্গিই পোষণ করবে কি-না সেদিকেও চোখ থাকবে অনেকের।

যদিও রাজনীতিক,সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকদের ধারণা বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে কোন ধরনের পরিবর্তনের সম্ভাবনা এখনই তারা দেখতে পান না।

প্রসঙ্গত,ভারতের নির্বাচনে এখন পর্যন্ত যে ফল পাওয়া গেছে তাতে বিজেপি এককভাবে ২৪০টি এবং কংগ্রেস ৯৯টি আসন পেয়েছে।তবে বিজেপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ২৯৩টি আসন।ভারতের সরকার গঠনের জন্য ২৭২ টি আসন দরকার হয়।বিজেপি এককভাবে এই পরিমাণ আসন না পাওয়া এখন তাদের জোট বা কোয়ালিশন সরকার গঠন করতে হবে।

ফলে বাংলাদেশসহ প্রতিবেশীদের সঙ্গে নতুন সরকারের সম্পর্ক এবং মুসলিমদের বিষয়ে বিজেপি সরকারের যে দৃষ্টিভঙ্গি ছিলো তাতে কোন পরিবর্তন আসবে কি-না তা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে।

বাংলাদেশের ওপর প্রভাব
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বুধবার সাংবাদিকদের বলেছেন নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক অনেক উন্নতি হয়েছে।

‘সামনের দিনে আমরা সম্পর্ক আরও উন্নত করব। ভারত-বাংলাদেশের মধ্যে যেসব বিতর্ক আছে সেগুলো সামনের দিনে কেটে যাবে,’ বলছিলেন তিনি।

প্রসঙ্গত,বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসেই ভারত সফরে যাওয়ার কথা রয়েছে।দলের নেতাদের ধারণা দেশটিতে নতুন সরকার গঠিত হওয়ার পর এ সফরে উভয় পক্ষের সম্পর্ক আরও উন্নত হবে।

এখানে বলে রাখা ভালো ২০০৮ সালের সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই ভারত সরকারের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে।বিশেষ করে ২০১৪ সালে নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার পর মোদি ও শেখ হাসিনার মধ্যে পারস্পারিক সহযোগিতা আরও জোরদার হয়েছে বলেই অনেকে মনে করেন।

বিশেষ করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে ভারত ক্ষমতাসীন আওয়ামী লীগের পাশে ছিল।

এর মধ্যে চলতি বছরের দ্বাদশ সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা সরকারের ওপর প্রচণ্ড চাপ তৈরি করলেও শেষ পর্যন্ত ভারতের অবস্থানের কারণেই বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই নির্বাচন করে আওয়ামী লীগের জন্য সহজ হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,তারা আশা করেন ভারতের নতুন সরকার একটি বিশেষ দলের প্রতি সমর্থনের দৃষ্টিভঙ্গি তার পরিবর্তে বাংলাদেশের মানুষের ইচ্ছাকে প্রাধান্য দেবেন।

‘ভারত গণতান্ত্রিক ধারার বহিঃপ্রকাশ ঘটিয়েছে নির্বাচনের মাধ্যমে।অন্য দেশেও এ ধরণের গণতান্ত্রিক চর্চা ও জনমতের ইচ্ছার প্রতি তারা শ্রদ্ধা দেখাবে সেটাই আমরা আশা করি। কোন একটি বিশেষ দলের প্রতি অনুকম্পা নয় বরং দেশের জনগণের ইচ্ছাকে তারা সম্মান করে দু দেশের সম্পর্ক এগিয়ে নেবে এটাই সবাই চায়,’ বলছিলেন তিনি।

যদিও বিএনপির আরও দুজন নেতা বলেছেন,ভারতে সরকার পরিবর্তন হলেও পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কিছু বিষয়ের পরিবর্তন হয় না।সেখানে শুধু একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়াটা বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর বিষয়ে ভারত সরকারের নীতিতে কোন পরিবর্তন আনার সূচনা করবে এমনটি তারাও মনে করেন না।

‘অপেক্ষা করতে হবে।দেখতে হবে ভারতের নতুন সরকারে কারা কীভাবে থাকছেন।বাংলাদেশের ওপর নতুন সরকারের প্রভাব বা নির্বাচনের ফলের প্রভাব বুঝতে আরও সময় লাগবে,’ নাম প্রকাশ না করার অনুরোধ করে বলছিলেন বিএনপির একজন সিনিয়র নেতা।

কিন্তু নীতিতে কোন পরিবর্তন আসবে?
বাংলাদেশ বিষয়ে ভারতের এখনকার যে পররাষ্ট্রনীতি সেটিতে কোন পরিবর্তন আসবে বলে মনে করেন না বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং সাবেক পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেন।

‘সরকার গঠন বা অন্য ইস্যুতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে যাই হোক না কেন ভারত বাংলাদেশ সম্পর্কটি এগিয়ে যাবে কারণ এই সম্পর্ক বহুমাত্রিক।নিজেদের প্রয়োজনেই উভয় দেশ ও সরকারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। কারণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। বিষয়টি নিয়ে ভারত সরকার সবসময় সচেতন থাকবেন’ বিবিসি বাংলাকে বলছিলেন মোমেন।

মোমেন এখন জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

অন্যদিকে তৌহিদ হোসেন বলছেন,নির্বাচনের ফল যেমনই হোক না কেন এখনো নরেন্দ্র মোদি ও বিজেপিই ক্ষমতায় থাকবে এবং তারা যাদের সাথে জোট করতে যাচ্ছে পররাষ্ট্রনীতি ইস্যুতে তাদের খুব একটা আগ্রহ দেখা যায় না।

‘নরেন্দ্র মোদীর সম্ভাব্য কোয়ালিশন পার্টনাররা নিজেদের রাজ্য কেন্দ্রিক চিন্তা করার জন্য বেশি পরিচিত।ফলে পররাষ্ট্রনীতি বা বিশেষ করে বাংলাদেশের সাথে যে সম্পর্ক সেই নীতিতে কোন পরিবর্তন আসবে না,’ বলছিলেন তিনি।

হোসেন বলেন তিনি মনে করেন,ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট- সরকার গঠন করলেও তাতেও প্রতিবেশী নীতির ক্ষেত্রে কোন পরিবর্তন হতো না।

‘তারা সবাই ভারতের স্বার্থই দেখে।আরেকটা বিষয় মনে রাখা দরকার তা হলো গত ৩০ বছরে বাংলাদেশের জন্য যেটুকু পজিটিভ হয়েছে তার কোনটিই কংগ্রেস সরকারের সময় হয়নি। আর এখন বাংলাদেশ-ভারত যে অবস্থা এর চেয়ে ভালো কিছু তো ভারতের জন্য হতে পারে না। তাহলে অহেতুক কেন চাপ তারা তৈরি করবে’।

তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক সাহাব এনাম খান বলছেন ভারতের এবারের নির্বাচন থেকে একটি বার্তা বিজেপি বা নরেন্দ্র মোদি পেয়েছেন তা হলো ধর্মীয় ও সামাজিক সংখ্যালঘুদের জন্য তাদের নীতিতে পরিবর্তন আনতে হবে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে।

‘আবার কোয়ালিশন সরকারকে টিকিয়ে রাখার জন্য তার এতোদিনকার কোন কোন নীতির বিষয়ে আপোষ করতে হতে পারে। বাংলাদেশের মতো ইনক্লুসিভ প্রতিষ্ঠান ধর্মীয় ও সামাজিক ভাবে গড়ে তুলতে হবে। সেটাই বিজেপির ভবিষ্যতের জন্য ভালো। আবার বাংলাদেশের ওপরও তার একটি প্রভাব পড়বে,’ বলছিলেন খান।

বিশ্লেষকদের মতে, ভারতে ধর্মীয় ও সামাজিক সংখ্যালঘুদের নিয়ে বিজেপি সরকারের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এলে তার প্রভাব পড়বে বাংলাদেশেও। এতে করে সাম্প্রদায়িক অস্থিরতা আরও কমিয়ে আনার সুযোগ তৈরি হবে বলেও মনে করেন তারা।

Loading

  • newadmin

    [jb_buttons]

    এই সংক্রান্ত সংবাদ

    জামায়াতের সামনে কঠিন সময় আসছে: গোলাম মাওলা রনি
    • newadminnewadmin
    • মার্চ ১৪, ২০২৬

    ডেস্ক রিপোর্ট।।বাংলাদেশ জামায়াতে ইসলামীর সামনে কঠিন ও বিপজ্জনক সময় অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।তার মতে,সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণে দলটি নানা সংকটে পড়তে পারে। শনিবার (১৪ মার্চ) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। গোলাম মাওলা রনি বলেন,গত প্রায় ১৭ মাসে জামায়াত দেশে রাজনৈতিকভাবে শক্ত অবস্থান তৈরি করেছে বলে মনে করছিল এবং অনেক ক্ষেত্রে তারা নিজেদের বিপ্লবের প্রধান শক্তি হিসেবেও তুলে ধরছিল।তাদের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছিল যে পরবর্তী জাতীয় নির্বাচনে তারা বড় ধরনের রাজনৈতিক সাফল্য পেতে পারে। তিনি দাবি করেন,ওই সময় দলটির কিছু নেতা ও কর্মীদের মধ্যে আত্মবিশ্বাসের পাশাপাশি রাজসিকতা ও বিলাসিতার প্রবণতাও দেখা যায়। বিভিন্ন অনুষ্ঠান,সভা-সমাবেশ এবং রাজনৈতিক কার্যক্রমে তারা বিপুল অর্থ ব্যয় করেছে বলেও মন্তব্য করেন তিনি। রনির মতে,রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসে তারেক রহমান দেশে ফিরে আসার পর।তিনি বলেন,তারেক রহমানের প্রত্যাবর্তন এবং পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহের কারণে জামায়াতের রাজনৈতিক প্রভাব কমে গেছে এবং দলটির ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি আরও বলেন,সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক বাস্তবতার পর জামায়াতের নেতাদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তার লক্ষণ দেখা যাচ্ছে।একই সঙ্গে বিভিন্ন ঘটনা ও অভিযোগ ভবিষ্যতে দলটির জন্য নতুন সংকট তৈরি করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। গোলাম মাওলা রনি দাবি করেন,বর্তমানে জামায়াতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা।বিভিন্ন মহলে দলটিকে নিয়ে সন্দেহ ও সমালোচনা তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?
    • newadminnewadmin
    • মার্চ ১৪, ২০২৬

    বিশেষ প্রতিবেদন।।বাংলাদেশের রাজনীতিতে মতপার্থক্য, প্রতিদ্বন্দ্বিতা ও তীব্র সমালোচনা নতুন কিছু নয়।তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে শিষ্টাচার,পারস্পরিক সম্মান ও সহনশীলতার যে ঘাটতি চোখে পড়ছে,তা অনেকের কাছেই উদ্বেগজনক হয়ে উঠেছে।বিশ্লেষকদের মতে,রাজনৈতিক মতবিরোধ গণতন্ত্রের স্বাভাবিক অংশ হলেও ব্যক্তিগত আক্রমণ,অশ্রদ্ধা ও সামাজিক অবক্ষয়ের প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতিকে দুর্বল করে দেয়। ⚖️ এ প্রসঙ্গে প্রায়ই উদাহরণ হিসেবে উঠে আসে ঢাকা-৮ আসনের দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বী—আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এবং বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস।প্রায় তিন দশক ধরে একই আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করলেও ব্যক্তিগত সম্পর্ক ও পারস্পরিক সম্মানে কখনও ভাটা পড়েনি তাঁদের মধ্যে। ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন নির্বাচনে তাঁরা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।রাজনৈতিক মতাদর্শে তীব্র পার্থক্য থাকলেও সামাজিক ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে শালীনতা বজায় রেখেছেন দুজনই।রাজনৈতিক মহলে এটি দীর্ঘদিন ধরে এক ধরনের ইতিবাচক উদাহরণ হিসেবে আলোচিত হয়ে এসেছে। ২০১৮ সালের একটি ঘটনার কথাও অনেকেই স্মরণ করেন। বনশ্রী এলাকায় একটি জানাজায় উপস্থিত ছিলেন দুই নেতা। হঠাৎ বৃষ্টি শুরু হলে সাবের হোসেন চৌধুরী নিজের ছাতাটি মির্জা আব্বাসের মাথার ওপর ধরে রাখেন—প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতার প্রতি এমন সৌজন্য অনেকের কাছে বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। ☔ রাজনৈতিক বিশ্লেষকদের মতে,এটি কেবল ব্যক্তিগত সৌজন্যের বিষয় নয়; বরং রাজনৈতিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিকের প্রতিফলন।কারণ,অতীতের রাজনীতিতে তীব্র বিরোধ থাকলেও ব্যক্তিগত সম্পর্ক ও সামাজিক শালীনতা বজায় রাখার একটি অলিখিত ঐতিহ্য ছিল। এমনকি পারিবারিক শোক বা সামাজিক অনুষ্ঠানের সময়েও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে পারস্পরিক কুশল বিনিময় ছিল স্বাভাবিক বিষয়।স্বাধীনতার পর থেকে নানা রাজনৈতিক সংকট,সামরিক শাসন,আন্দোলন ও পালাবদল—সবকিছুর মধ্যেও সেই সামাজিক সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়েনি। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক বক্তব্যে শালীনতার ঘাটতি, ‘মব জাস্টিস’ প্রবণতা, বিচারক ও শিক্ষকদের প্রতি অশ্রদ্ধাপূর্ণ আচরণ নিয়ে উদ্বেগ…

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    ইসলামি শরিয়তে নারীর জন্য যেসব পুরুষ গায়রে মাহরাম: কোরআন-হাদিসের আলোকে ব্যাখ্যা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 36 views
    ইসলামি শরিয়তে নারীর জন্য যেসব পুরুষ গায়রে মাহরাম: কোরআন-হাদিসের আলোকে ব্যাখ্যা

    জামায়াতের সামনে কঠিন সময় আসছে: গোলাম মাওলা রনি

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 19 views
    জামায়াতের সামনে কঠিন সময় আসছে: গোলাম মাওলা রনি

    চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা:

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 30 views
    চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা:

    ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে বিদেশি ঋণ খুঁজছে সরকার, আইডিবির কাছে ১০০ কোটি ডলার চাওয়া

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 48 views
    ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে বিদেশি ঋণ খুঁজছে সরকার, আইডিবির কাছে ১০০ কোটি ডলার চাওয়া

    মব করে পুলিশে দেওয়া সেই আ.লীগ নেতার মৃত্যু

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 32 views
    মব করে পুলিশে দেওয়া সেই আ.লীগ নেতার মৃত্যু

    ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার আরও এক ব্যক্তি, বাংলাদেশি ফিলিপ সাংমা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 35 views
    ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার আরও এক ব্যক্তি, বাংলাদেশি ফিলিপ সাংমা

    বরিশালসহ ৫ সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 29 views
    বরিশালসহ ৫ সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

    “বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, কাউকে দোষারোপ করছি না”—সাংবাদিক রিপন রানা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 63 views
    “বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, কাউকে দোষারোপ করছি না”—সাংবাদিক রিপন রানা

    রাষ্ট্রপতি পদ নিয়ে জোর আলোচনা: সাহাবুদ্দিন কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্ট?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 31 views
    রাষ্ট্রপতি পদ নিয়ে জোর আলোচনা: সাহাবুদ্দিন কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্ট?

    আইনের মারপ্যাঁচ বনাম সাংবাদিকের কলম: ‘স্যার’ ডাকার গোলামি কি বাধ্যতামূলক?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 36 views
    আইনের মারপ্যাঁচ বনাম সাংবাদিকের কলম: ‘স্যার’ ডাকার গোলামি কি বাধ্যতামূলক?

    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 38 views
    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?

    জাতিসংঘে ইরানের পক্ষে দাঁড়ালো রাশিয়া ও চীন

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 22 views
    জাতিসংঘে ইরানের পক্ষে দাঁড়ালো রাশিয়া ও চীন

    গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 18 views
    গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    সংসদের উদ্বোধনী দিনে প্রতিবাদ-ওয়াকআউট নতুন নয়: ইতিহাসে বারবার ঘটেছে বিতর্ক

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 35 views
    সংসদের উদ্বোধনী দিনে প্রতিবাদ-ওয়াকআউট নতুন নয়: ইতিহাসে বারবার ঘটেছে বিতর্ক

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 46 views
    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

    মোংলা—খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: একই কবরস্থানে পাশাপাশি ৯ কবরে দাফন, জানাযায় লাখো মানুষের ঢল

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 29 views
    মোংলা—খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা:  একই কবরস্থানে পাশাপাশি ৯ কবরে দাফন, জানাযায় লাখো মানুষের ঢল

    রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ চলাকালীন জুতা উঁচিয়ে ‘জুতাপেটার’ হুমকি: হাসনাত আব্দুল্লাহর আচরণে সংসদে তীব্র বিতর্ক

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 41 views
    রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ চলাকালীন জুতা উঁচিয়ে ‘জুতাপেটার’ হুমকি: হাসনাত আব্দুল্লাহর আচরণে সংসদে তীব্র বিতর্ক

    জাতীয় গ্রিডে ত্রুটি: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, উৎপাদন কমল ৮৫০ মেগাওয়াট

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 44 views
    জাতীয় গ্রিডে ত্রুটি: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, উৎপাদন কমল ৮৫০ মেগাওয়াট

    ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট ছাত্রলীগ নেতা, প্রশ্নের মুখে তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও ‘জুলাই অঙ্গীকার’

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 47 views
    ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট ছাত্রলীগ নেতা, প্রশ্নের মুখে তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও ‘জুলাই অঙ্গীকার’

    ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টে অতিরিক্ত ডিভিশন মোশন বেঞ্চের অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 22 views
    ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টে অতিরিক্ত ডিভিশন মোশন বেঞ্চের অনুরোধ

    এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 38 views
    এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্ব: গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 51 views
    বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্ব: গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ

    বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি: বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্বের বিশ্লেষণ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 49 views
    বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি: বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্বের বিশ্লেষণ

    রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক দ্বন্দ্ব

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 36 views
    রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক দ্বন্দ্ব

    সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকায় প্রশ্ন: যে দুদক কমিশনারের সময় মামলা, তিনিই পরে দণ্ড মওকুফ করলেন — তীব্র রাজনৈতিক সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 40 views
    সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকায় প্রশ্ন: যে দুদক কমিশনারের সময় মামলা, তিনিই পরে দণ্ড মওকুফ করলেন — তীব্র রাজনৈতিক সমালোচনা

    ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 36 views
    ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 51 views
    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 17 views
    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 36 views
    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 47 views
    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 32 views
    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 31 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 47 views
    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 51 views
    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 24 views
    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 21 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 43 views
    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 44 views
    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 47 views
    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 47 views
    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 41 views
    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 55 views
    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 51 views
    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 34 views
    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 69 views
    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 35 views
    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 39 views
    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 33 views
    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 61 views
    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 15 views
    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 36 views
    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১