ইমরান হোসেন রিয়াজ।।বরিশালে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ ঘটনা কথিত বিচারের নামে প্রহসন করে ধামাচাপা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।ভিকটিম ও তার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে মামলা করতে দেয়া হয়নি।বর্তমানে ধর্ষিত ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পরেছে জানান তার নিকটতম আত্মীয় ও বান্ধবী। https://jugantorbarta.com/wp-content/uploads/2024/03/fblite_video-6.mp4 সরজমিনে গিয়ে জানা গেছে,মিথ্যা দেখিয়ে প্রেমের সম্পর্ক করে নগরীর মুসলিম গোরস্থান রোড ধোপাবাড়ী নিজ ভাড়াটিয়া বাসায় নিয়ে গত ৭ই ফ্রেরুয়ারী সকাল ১০ টায় ভাতিজিকে ধর্ষণ করেছে বরিশাল সদর উপজেলার চাদপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কুন্দিয়ালপাড়া গ্রামের ঐতিহ্যবাহী বিশ্বাস বাড়ির মরহুম এনায়েত হোসেন বিশ্বাসের পুত্র বরিশাল সদর উপজেলা বিএনপির নেতা আফজাল হোসেন তপু (৩৮)। লম্পট আফজাল হোসেন তপুর ফুফাতো ভাই চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামের মিজানের ভাটিখানা বাসায় গত ১১ই মার্চ মাসে গোপনে নাটকীয় শালিসির মাধ্যমে ৫ লাখ টাকা ও ১০০ টি জুতাপেটার ঘোষণা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।কিন্তু মেয়েটি বাবা সব টাকা বুঝে না পাওয়ায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মাঝে ছড়িয়ে পরে।সাংবাদিকদের কাছে ন্যায় বিচার চেয়ে অভিযোগ করেন।থানায় মামলার প্রস্তুতি চলছে। সঠিক প্রমাণ সহ স্বাক্ষীর ভিডিও ও অডিও কথা রেকর্ড করা আমাদের কাছে আছে।প্রমাণ চাইলে প্রধান করা হবে, ইনশাআল্লাহ। এবিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি সাংবাদিকদের জানিয়েছেন,অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিস্তারিত আসছে—— Post navigation সিরাজগঞ্জে জনতা ব্যাংকের ৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তিন কর্মকর্তা গ্রেপ্তার ড. ইউনূসের পুরস্কার গ্রহণ করা গাজায় গণহত্যা সমর্থনের সামিল