শুধু বর্ষা নয়,শীতেও বেড়ে যাচ্ছে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক।।এসো নীপবনে ছায়াবীথিতলে, এসো করো স্নান নবধারাজলে’—বর্ষার নবধারাকে এভাবেই আহ্বান জানিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।প্রতিবছর গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর প্রকৃতিকে শীতল করে বর্ষার ধারা।কিন্তু গত চার দশকের আবহাওয়া পরিস্থিতির বিশ্লেষণে দেখা যাচ্ছে, দেশে এখন বর্ষার সময়ও তাপমাত্রা বেড়ে যাচ্ছে।বর্ষা আসার সময় পাল্টে যাচ্ছে,বর্ষা বিদায়ও নিচ্ছে দেরিতে।

শুধু বর্ষা নয়,শীতেও বেড়ে যাচ্ছে তাপমাত্রা।মেঘাচ্ছন্ন দিনের পরিমাণ বাড়ছে।এর ফলে শীতের দিনে তাপ বাড়লেও শীতের তীব্রতা অনুভূত হচ্ছে।এর সঙ্গে যোগ হয়েছে প্রায় বছরজুড়ে বায়ুদূষণ।

‘বাংলাদেশের পরিবর্তনশীল জলবায়ু: আবহাওয়ার পর্যবেক্ষণে ১৯৮০ থেকে ২০২৩ সালের প্রবণতা এবং পরিবর্তন’ শীর্ষক গবেষণায় প্রকৃতিতে পরিবর্তনের এসব চিত্র উঠে এসেছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন।তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ ও নরওয়ের আরও পাঁচজন আবহাওয়া বিশেষজ্ঞ। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিন বছর ধরে এই গবেষণা হয়েছে। গবেষণায় পাওয়া পর্যবেক্ষণ আবহাওয়া অধিদপ্তরের উদ্যোগে ঢাকায় আজ এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হবে।

দেশে আবহাওয়া অধিদপ্তরের যতগুলো কেন্দ্র (কার্যালয় বা স্টেশন) আছে,সেখান থেকে এই গবেষণার তথ্য-উপাত্ত নেওয়া হয়েছে বলে জানান আবহাওয়াবিদ বজলুর রশীদ। তিনি বলেন,চার দশকের বেশি সময়ের আবহাওয়ার পরিস্থিতির পর্যবেক্ষণে আমরা নানা ধরনের পরিবর্তন দেখতে পেয়েছি।এর মধ্যে আছে তাপমাত্রার হ্রাস-বৃদ্ধি,বৃষ্টিপাতের ধরন,সূর্যালোক ও মেঘের প্রবণতার পরিবর্তন।’

গত চার দশকে আবহাওয়ার ক্ষেত্রে যেসব পরিবর্তন হয়েছে, তাতে ডেঙ্গুর মতো কীটপতঙ্গবাহিত নানা রোগ দেশে বেড়ে যাচ্ছে।কৃষি খাতেও নানা ধরনের ক্ষতিকর প্রভাব দেখা দিচ্ছে বলে জানান গবেষক ও কীটতত্ত্ববিদেরা।

বাংলাদেশে ১৯৬০-এর দশকে প্রথম ডেঙ্গু রোগের বিস্তার হয়। এরপর ২০০০ সাল থেকে এ রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দেয়।

কীটপতঙ্গবাহী নানা রোগের বিস্তারের ক্ষেত্রে বর্ষার সময় তাপমাত্রা বৃদ্ধি এবং এর দেরিতে আসা ও যাওয়ার সম্পর্ক আছে বলে জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার।

তাপমাত্রার পরিবর্তন

তাপমাত্রার পরিবর্তন বুঝতে দেশের ৩৫টি আবহাওয়া স্টেশনের ১৯৮০ থেকে ২০২০ সালের প্রতিদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দেখা হয়েছে।সেখানে বিভিন্ন ঋতুতে তাপমাত্রার পরিবর্তনের দিকটি উঠে এসেছে। সব ঋতুতেই তাপমাত্রা আগের চেয়ে বাড়ছে।

ঢাকার তাপমাত্রার ক্ষেত্রে ৪০ বছরে দেখা গেছে প্রাক্‌-বর্ষা, বর্ষা এবং বর্ষা-পরবর্তী তিন সময়েই প্রতি দশকেই তাপমাত্রা সর্বোচ্চ শূন্য দশমিক ৯,শূন্য দশমিক ৩৩ এবং শূন্য দশমিক ১৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।শুধু শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা কমে গেছে শূন্য দশমিক ১২ ডিগ্রি সেলসিয়াস। দেখা গেছে, ঢাকাসহ দেশের আট বিভাগেই বর্ষা মৌসুমে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে।এর মধ্যে খরাপ্রবণ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা প্রতি দশকে সবচেয়ে বেশি বেড়েছে,শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস করে।বৃষ্টিবহুল সিলেটেও একই মাত্রা তাপমাত্রা বেড়েছে।ঢাকা,রংপুর ও চট্টগ্রাম বিভাগে প্রতি দশকে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস করে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের সাইফুল ইসলাম বলেন,বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এ গবেষণার পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের কৃষি,পানি ব্যবস্থাপনা ও স্বাস্থ্য খাত নিয়ে পরিকল্পনার জন্য গবেষণায় আসা বিভিন্ন পর্যবেক্ষণ ভবিষ্যৎ নীতিমালা নির্ধারণে সহায়তা করতে পারে।

এর মধ্যে গত ৪০ বছরে রংপুর বিভাগে সূর্যালোক সবচেয়ে বেশি কমেছে।এরপর সূর্যালোক কমেছে ঢাকা,ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে।

সূর্যালোক কমছে,বাড়ছে মেঘ,বাড়ছে দূষণ

সূর্যালোক (দিনে সূর্যের আলো যতক্ষণ থাকে) সবচেয়ে বেশি পরিমাণ কমেছে শীতকালে।এর মধ্যে গত ৪০ বছরে রংপুর বিভাগে সূর্যালোক সবচেয়ে বেশি কমেছে।এরপর সূর্যালোক কমেছে ঢাকা,ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে।

অন্যদিকে মেঘের পরিমাণ অপেক্ষাকৃত বেশি হারে বেড়েছে রাজশাহী,রংপুর ও খুলনা বিভাগে।

গবেষণায় দেখা গেছে,শীতের সময় গড় তাপমাত্রা বৃদ্ধি পেলেও দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য অনেকটাই কমে গেছে।এটি সবচেয়ে কমেছে ঢাকা বিভাগে।এরপর আছে রংপুর,রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ।গত ৪০ বছরের মধ্যে প্রতি দশকে ঢাকায় দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য গড়ে কমেছে শূন্য দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস করে।ঢাকার পর দিনে ও রাতের তাপমাত্রার পার্থক্য কমেছে রাজশাহী ও ময়মনসিংহে।এই দুই বিভাগে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য গড়ে কমেছে শূন্য দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস করে।

দেশের বায়ুদূষণের পেছনে কমবেশি ৩০ শতাংশ কারণ হিসেবে ধরা হয় আন্তসীমান্ত বায়ুপ্রবাহকে।এই বায়ুপ্রবাহ ভারতের হরিয়ানা অঞ্চল থেকে এসে দীর্ঘ পথ পেরিয়ে বাংলাদেশের রংপুর অঞ্চলের মধ্য দিয়ে প্রবেশ করে।দূষণের কারণে সূর্যালোকে বাধাগ্রস্ত হয়।

গবেষক বজলুর রশিদ মনে করেন,এই পার্থক্য সৃষ্টির পেছনের কারণ বায়ুদূষণ।দূষণের কারণে দিনের অনেকটা সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকে।সূর্যালোক কম হয়।

দেশের বায়ুদূষণের পেছনে কমবেশি ৩০ শতাংশ কারণ হিসেবে ধরা হয় আন্তসীমান্ত বায়ুপ্রবাহকে।এই বায়ুপ্রবাহ ভারতের হরিয়ানা অঞ্চল থেকে এসে দীর্ঘ পথ পেরিয়ে বাংলাদেশের রংপুর অঞ্চলের মধ্য দিয়ে প্রবেশ করে।দূষণের কারণে সূর্যালোকে বাধাগ্রস্ত হয়।

তাহলে ঢাকার চেয়ে রংপুরের দূষণ কম কেন,এমন প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আব্দুস সালাম বলেন,আন্তসীমান্ত বায়ুপ্রবাহের প্রবেশপথ রংপুর অঞ্চল হলেও সেখানে ঢাকার মতো স্থানীয় দূষণের উৎস নেই।ঢাকায় যানবাহন,কলকারখানা,নির্মাণকাজ এবং ইটভাটার মতো বড় উৎসগুলো আছে।এটাই ঢাকায় বায়ু দূষণ বেশি হওয়ার কারণ।

তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহের হেরফের
গবেষণায় দেখা গেছে,ঢাকায় ১৯৮০ এবং ১৯৯০-এর দশকে তাপপ্রবাহ শুরু হতো মার্চের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে। তবে ১৯৯৭ সালের পর থেকে এতে ভিন্নতা দেখা গেছে। এখন দেখা গেছে,এটিও পিছিয়ে যাচ্ছে।এপ্রিল ও মে মাসজুড়েই তাপপ্রবাহ দেখা যাচ্ছে। এমনকি ২০১০ সালের পর থেকে বর্ষা মৌসুমেও তাপপ্রবাহ বেড়েছে।

উত্তর-পশ্চিমের জনপদ রাজশাহীতে দেখা গেছে,১৯৮০ এবং ১৯৯০-এর দশকে বর্ষা মৌসুমে দুই থেকে তিনটি করে তাপপ্রবাহ বয়ে যেত।সেটি ২০১০ থেকে ২০২০ সালের দিকে ৮ থেকে ১২টি পর্যন্ত হয়ে গেছে।

গবেষণায় দেখা গেছে,রংপুর,খুলনাসহ প্রায় সব বিভাগে বর্ষা মৌসুমেও তাপপ্রবাহের সংখ্যা বেড়েছে।তবে চট্টগ্রামে তাপপ্রবাহের পরিমাণ অপেক্ষাকৃত কম।

ঢাকায় বেশির ভাগ শৈত্যপ্রবাহ হতো জানুয়ারি মাসে।তবে গত শতকের ১৯৯০-এর দশকের শেষ দিক থেকে পরিস্থিতি পাল্টাচ্ছে।ঢাকায় সার্বিকভাবে শৈত্যপ্রবাহ কমে গেছে।

রাজশাহীতে ২০০৬ সাল পর্যন্ত ডিসেম্বর মাসের শুরু থেকেই শৈত্যপ্রবাহ শুরু হতো। ২০০৬ সালের পর এ প্রবণতা কমে গেছে। শীত আসছে দেরিতে। ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে শৈত্যপ্রবাহ কমলেও বেড়েছে জানুয়ারিতে।

বর্ষা আসার সময় পাল্টেছে
সাধারণত মে মাসের শেষের দিক থেকে জুনের প্রথম সপ্তাহের মধ্যেই কক্সবাজার উপকূলীয় এলাকা দিয়ে বাংলাদেশের মৌসুমি বায়ু প্রবেশ করে।আর তা চলে যেতে থাকে সেপ্টেম্বরের মধ্যে।

গবেষণার তথ্য বলছে,২০০০ সালের পর থেকে কখনো কখনো বর্ষা আসতে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ হয়ে যাচ্ছে। গত বছর বর্ষা এসেছে ৮ জুন।একইভাবে বর্ষা যাচ্ছেও দেরি করে।গত ১০ বছরে কখনো কখনো ২৩ অক্টোবর পর্যন্তও মৌসুমি বায়ুর প্রভাব ছিল।অর্থাৎ তখনো বৃষ্টি হতো।

বাংলাদেশের কৃষি মূলত ধানভিত্তিক।আর স্বভাবতই এর সঙ্গে বৃষ্টির সম্পর্ক নিবিড়।তবে বর্ষার আসা-যাওয়ার হেরফেরে কৃষির ওপর ব্যাপক প্রভাব পড়ছে বলে জানান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি আবহাওয়া বিজ্ঞান বিভাগের গবেষণা তত্ত্বাবধায়ক অধ্যাপক এ বি এম আরিফ হাসান খান।তিনি বলেন,বর্ষা দেরিতে আসায় এবং মেঘাচ্ছন্ন দিন বেশি হওয়ায় সালোক সংশ্লেষণ কম হয়।এতে আউশ ধানের উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলে। তাপপ্রবাহ বেশি থাকায় বোরো ধান পুষ্ট হওয়ার আগেই নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয়।

Loading

  • newadmin

    [jb_buttons]

    এই সংক্রান্ত সংবাদ

    সিলেটে ভূমিকম্প, মাত্রা ৪
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬

    সিলেট প্রতিনিধি।।সিলেটে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটের দিকে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪।তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,বিকেল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়।এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকায়। ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় ২১৪ কিলোমিটার। বিজ্ঞপ্তিতে সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা সই করেন। ভূমিকম্পের পর সিলেট শহর ও আশপাশের এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    নির্বাচনের দিন আবহাওয়া অনুকূলে থাকবে, ঝড় বা বৃষ্টির আশঙ্কা নেই
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সারাদেশে আবহাওয়া অনুকূলে থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক পূর্বাভাসে অধিদপ্তর জানায়,আগামী এক সপ্তাহে আবহাওয়ায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে নির্বাচনের দিন বৃষ্টি কিংবা ঝড়ের আশঙ্কা নেই। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান,বর্তমান তাপমাত্রার তুলনায় নির্বাচনের দিন তা ১–২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আবহাওয়া অফিস আরও জানায়,রাজশাহী ও পাবনা সহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।তবে আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ১২ ফেব্রুয়ারির আগেই শৈত্যপ্রবাহ শেষ হবে। সারাদেশে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ টেকনাফে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    সাংবাদিক নেতার ওপর সশস্ত্র হামলা: মূল আসামিরা অধরা, পুলিশের ভূমিকায় ক্ষোভ

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 1 views
    সাংবাদিক নেতার ওপর সশস্ত্র হামলা: মূল আসামিরা অধরা, পুলিশের ভূমিকায় ক্ষোভ

    ইসলামি শরিয়তে নারীর জন্য যেসব পুরুষ গায়রে মাহরাম: কোরআন-হাদিসের আলোকে ব্যাখ্যা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 41 views
    ইসলামি শরিয়তে নারীর জন্য যেসব পুরুষ গায়রে মাহরাম: কোরআন-হাদিসের আলোকে ব্যাখ্যা

    জামায়াতের সামনে কঠিন সময় আসছে: গোলাম মাওলা রনি

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 20 views
    জামায়াতের সামনে কঠিন সময় আসছে: গোলাম মাওলা রনি

    চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা:

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 32 views
    চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা:

    ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে বিদেশি ঋণ খুঁজছে সরকার, আইডিবির কাছে ১০০ কোটি ডলার চাওয়া

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 49 views
    ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে বিদেশি ঋণ খুঁজছে সরকার, আইডিবির কাছে ১০০ কোটি ডলার চাওয়া

    মব করে পুলিশে দেওয়া সেই আ.লীগ নেতার মৃত্যু

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 32 views
    মব করে পুলিশে দেওয়া সেই আ.লীগ নেতার মৃত্যু

    ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার আরও এক ব্যক্তি, বাংলাদেশি ফিলিপ সাংমা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 36 views
    ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার আরও এক ব্যক্তি, বাংলাদেশি ফিলিপ সাংমা

    বরিশালসহ ৫ সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 31 views
    বরিশালসহ ৫ সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

    “বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, কাউকে দোষারোপ করছি না”—সাংবাদিক রিপন রানা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 65 views
    “বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, কাউকে দোষারোপ করছি না”—সাংবাদিক রিপন রানা

    রাষ্ট্রপতি পদ নিয়ে জোর আলোচনা: সাহাবুদ্দিন কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্ট?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 32 views
    রাষ্ট্রপতি পদ নিয়ে জোর আলোচনা: সাহাবুদ্দিন কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্ট?

    আইনের মারপ্যাঁচ বনাম সাংবাদিকের কলম: ‘স্যার’ ডাকার গোলামি কি বাধ্যতামূলক?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 38 views
    আইনের মারপ্যাঁচ বনাম সাংবাদিকের কলম: ‘স্যার’ ডাকার গোলামি কি বাধ্যতামূলক?

    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 38 views
    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?

    জাতিসংঘে ইরানের পক্ষে দাঁড়ালো রাশিয়া ও চীন

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 22 views
    জাতিসংঘে ইরানের পক্ষে দাঁড়ালো রাশিয়া ও চীন

    গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 18 views
    গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    সংসদের উদ্বোধনী দিনে প্রতিবাদ-ওয়াকআউট নতুন নয়: ইতিহাসে বারবার ঘটেছে বিতর্ক

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 35 views
    সংসদের উদ্বোধনী দিনে প্রতিবাদ-ওয়াকআউট নতুন নয়: ইতিহাসে বারবার ঘটেছে বিতর্ক

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 46 views
    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

    মোংলা—খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: একই কবরস্থানে পাশাপাশি ৯ কবরে দাফন, জানাযায় লাখো মানুষের ঢল

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 29 views
    মোংলা—খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা:  একই কবরস্থানে পাশাপাশি ৯ কবরে দাফন, জানাযায় লাখো মানুষের ঢল

    রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ চলাকালীন জুতা উঁচিয়ে ‘জুতাপেটার’ হুমকি: হাসনাত আব্দুল্লাহর আচরণে সংসদে তীব্র বিতর্ক

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 42 views
    রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ চলাকালীন জুতা উঁচিয়ে ‘জুতাপেটার’ হুমকি: হাসনাত আব্দুল্লাহর আচরণে সংসদে তীব্র বিতর্ক

    জাতীয় গ্রিডে ত্রুটি: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, উৎপাদন কমল ৮৫০ মেগাওয়াট

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 45 views
    জাতীয় গ্রিডে ত্রুটি: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, উৎপাদন কমল ৮৫০ মেগাওয়াট

    ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট ছাত্রলীগ নেতা, প্রশ্নের মুখে তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও ‘জুলাই অঙ্গীকার’

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 47 views
    ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট ছাত্রলীগ নেতা, প্রশ্নের মুখে তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও ‘জুলাই অঙ্গীকার’

    ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টে অতিরিক্ত ডিভিশন মোশন বেঞ্চের অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 22 views
    ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টে অতিরিক্ত ডিভিশন মোশন বেঞ্চের অনুরোধ

    এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 38 views
    এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্ব: গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 51 views
    বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্ব: গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ

    বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি: বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্বের বিশ্লেষণ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 49 views
    বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি: বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্বের বিশ্লেষণ

    রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক দ্বন্দ্ব

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 37 views
    রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক দ্বন্দ্ব

    সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকায় প্রশ্ন: যে দুদক কমিশনারের সময় মামলা, তিনিই পরে দণ্ড মওকুফ করলেন — তীব্র রাজনৈতিক সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 41 views
    সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকায় প্রশ্ন: যে দুদক কমিশনারের সময় মামলা, তিনিই পরে দণ্ড মওকুফ করলেন — তীব্র রাজনৈতিক সমালোচনা

    ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 37 views
    ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 51 views
    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 18 views
    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 37 views
    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 48 views
    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 34 views
    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 33 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 47 views
    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 51 views
    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 24 views
    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 22 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 45 views
    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 44 views
    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 47 views
    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 47 views
    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 41 views
    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 55 views
    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 51 views
    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 34 views
    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 69 views
    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 35 views
    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 39 views
    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 33 views
    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 61 views
    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 15 views
    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান