নতুন শিক্ষাব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই- শিক্ষামন্ত্রী,মহিবুল হাসান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক।।নতুন শিক্ষাব্যবস্থা পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

তিনি বলেছেন,এই নতুন শিক্ষা পাঠ্যক্রমকে আরও কীভাবে কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়,তা নিয়ে শিক্ষাবিশেষজ্ঞদের মাধ্যমে কার্যক্রম চলমান।

আজ বুধবার জাতীয় সংসদে জাসদের সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন,দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে যে শিক্ষাপদ্ধতি চালু হচ্ছে,ওই শিক্ষাব্যবস্থায় মেধাবী একটি জাতি তৈরি হবে।নতুন শিক্ষাব্যবস্থা মূলত নতুন শিক্ষাক্রমের ওপর ভিত্তি করে পরিচালিত,যা আগামী প্রজন্মকে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে সহায়ক হবে।এর পাশাপাশি চতুর্থ শিল্পবিপ্লব, বিশ্বায়ন,জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং মধ্য আয়ের দেশ থেকে উন্নত দেশে রূপান্তরের জন্যও তৈরি হবে আগামী প্রজন্ম।

শিক্ষামন্ত্রী বলেন,অতীতে মুখস্থনির্ভর ও সার্টিফিকেটসর্বস্ব শিক্ষাব্যবস্থা থেকে বের হয়ে বর্তমানভিত্তিক শিক্ষাব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা যুগের চ্যালেঞ্জগুলোকে আরও কার্যকরভাবে মোকাবিলা করতে সক্ষম হবে।শিক্ষার্থীরা মেধাশূন্য নয়,নতুন শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীরা আরও দক্ষ ও যোগ্য হয়ে উঠবে।

স্বতন্ত্র সংসদ সদস্য মশিউর রহমানের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন,নতুন শিক্ষাক্রমে পরীক্ষা নেই,বিষয়টি তেমন নয়।আগের মুখস্থনির্ভর ও সার্টিফিকেটসর্বস্ব শিক্ষাব্যবস্থা থেকে বের হয়ে আসার জন্য নতুন শিক্ষাব্যবস্থা ও মূল্যায়নপদ্ধতি চালু করা হয়েছে,যা প্রচলিত পরীক্ষার ধারণা থেকে ভিন্ন।এর ফলে আগের মতো মুখস্থনির্ভর পরীক্ষা না থাকার কারণে অনেকেই নতুন পদ্ধতিতে পরীক্ষা নেই বলে অভিযোগ করছেন।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন,নতুন শিক্ষাক্রমে ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়নের সমন্বয়ে একটি আধুনিক কার্যকর মূল্যায়নপদ্ধতি চালু করা হয়েছে।এখানে লিখিত মূল্যায়নের পাশাপাশি সমস্যা সমাধান,একক কাজ,দলীয় কাজের মূল্যায়ন করা হচ্ছে।উপস্থাপন ও যোগাযোগ সক্ষমতা, সহযোগিতা,নেতৃত্ব,অর্জিত জ্ঞানের প্রয়োগ ইত্যাদি পর্যবেক্ষণসহ আরও নানান উপায়ে মূল্যায়ন করা হচ্ছে।

সরকারি দলের সংসদ সদস্য শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন,জেএসসি ও পিএসসি সমাপনী পরীক্ষা আবার চালু করার কোনো পরিকল্পনা বর্তমান সরকারের নেই।

  • Related Posts

    ক্ষমতা থাকলেও শিক্ষা কেন থেমে যায়? রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শাসকগোষ্ঠীর পারিবারিক প্রভাব,যোগ্যতা ও শিক্ষাগত মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ স্তরে থাকা পরিবারের…

    শিক্ষক নির্যাতনের অভিযোগ: জয়নাব বিনতে হোসেনের ওপর হামলার প্রতিবাদ

    বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।ঘটনাটি শিক্ষাঙ্গনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন