সংরক্ষিত আসন:-আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন অপু-নিপুণ-সাবা

নিজস্ব প্রতিবেদক।।দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন বিনোদন জগতের কয়েকজন তারকা।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ।

প্রথম দিনই অভিনেত্রী অপু বিশ্বাস,নিপুন আক্তার,সোহানা সাবা ও শামিমা তুষ্টি ফরম সংগ্রহ করেন।

ফরম নিয়ে নির্বাচিত হওয়ার বিষয়ে তারা সাবাই আশাবাদী বলেও জানিয়েছেন।

রাজশাহী বিভাগের বগুড়া থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

তিনি বলেন,আমি যেহেতু একজন অভিনেত্রী,আমি সবসময় জনগণের সঙ্গে ছিলাম।আমি বরাবরই নারীদের উন্নয়ন করতে চাই।সেই জায়গা থেকেই যদি আমাকে সুযোগ করে দেওয়া হয় তাহলে আমি মানুষের জন্য কাজ করব।আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন আমি যেন লক্ষ্য পূরণ করতে পারি।”

মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী কিনা প্রশ্নে অপু বলেন, “পাওয়া না পাওয়ার বিষয়টি আপেক্ষিক বিষয়।তবে আমি প্রত্যাশা করি আমাকে মনোনয়ন দেওয়া হবে।”

চট্টগ্রাম অঞ্চল থেকে মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।এ সময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক রিয়াজ।

আর ঢাকা বিভাগ থেকে ফরম নেওয়া অভিনেত্রী সোহানা সাবা দাবি করেছে,গত দেড় দশক ধরে আওয়ামী লীগের সঙ্গে কাজ করছেন তিনি।

নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে সাবা বলেন, “বাবা আওয়ামী লীগের রাজনীতি করতেন।অনেক বড় দেশপ্রেমিকও ছিলেন।সেজন্য আমি অবশ্যই চাই আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে।”

ক্ষমতাসীন দলের রাজনৈতিক কর্মকাণ্ডে কেমন সম্পৃক্ততা ছিল জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, “কার্যত আমি সরাসরি রাজনীতির সাথে জড়িত ছিলাম না।তবে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছি।কিন্তু কখনও আমি এভাবে ভাবিনি যে,সরাসরি রাজনীতিতে অংশ নেব।”

সুযোগ পেলে পরিকল্পনা কী জানতে চাইলে তিনি বলেন, “সাধারণ মানুষের মতোই আমি হাঁটাচলা করি।তাদের পাশে থেকেই আমি তাদের জন্য কাজ করব।”

চলচ্চিত্রের অভিনেত্রী শামিমা তুষ্টি মনোনয়ন ফরম নিয়ে বলেন, “আমার বীর মুক্তিযোদ্ধা বাবা স্বাধীনতার প্রথম পতাকা বহন করেছে,মুক্তিযুদ্ধের সময় যেহেতু তরুণ প্রজন্মের একটা বিরাট অংশগ্রহণ ছিল সুতরাং আমি এই তরুণ প্রজন্মের মানুষ।আমার কাছে মনে হয় আওয়ামী লীগ একমাত্র দল যারা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে,লালন করে।এজন্যই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।”

এমপি নির্বাচিত হলে নারীদের উন্নয়নে কী ভূমিকা রাখবেন জানতে চাইলে তুষ্টি বলেন,“আমি তরুণদের নিয়ে কাজ করি,মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে তরুণদের সাথে কাজ করে চলেছি দীর্ঘদিন।নির্বাচিত হতে পারলে শিল্পীদের উন্নয়নের স্বার্থে এবং নিপিড়ীত মানুষের অধিকার আদায়ে আরও কাজ করতে পারব বলেই মনে করি।”

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৫০ হাজার টাকা।কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা,ময়মনসিংহ,সিলেট ও চট্টগ্রাম বিভাগের মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে।আর তৃতীয় তলায় বিক্রি হচ্ছে রংপুর, রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম।

আগামী ৮ ফেব্রুয়ারি বিকাল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৪৮টিই এবার যাচ্ছে আওয়ামী লীগের ভাগে।সংসদে নৌকা প্রতীকে জয় পাওয়া ২২৫ এমপির হিসাবে ক্ষমতাসীন আওয়ামী আনুপাতিক হারে নিজেরা পাচ্ছে ৩৮টি সংরক্ষিত আসন। ৬২ স্বতন্ত্র সংসদ সদস্যের মধ্যে মতৈক্য হওয়ায় তাদের ভাগের ১০ আসনেও আওয়ামী লীগই প্রার্থী দেবে।

বাকি দুটি সংরক্ষিত আসন পাচ্ছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।

১৪ দলীয় শরিকদের জোটবদ্ধ করার এবং স্বতন্ত্রদের সমর্থনের চিঠি ইতোমধ্যে নির্বাচন কমিশনে জমা দিয়েছে আওয়ামী লীগ।

  • Related Posts

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    নিজস্ব প্রতিবেদক।।নারীদের নেতৃত্ব প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান আবারও আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ আমীরে জামাত ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে নারীদের নেতৃত্বের বিরোধিতা…

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    নিজস্ব প্রতিবেদক।।বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসকে ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাবেক গৃহায়ন ও গণপূর্ত,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আ স ম রেজাউল…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন