শাবিপ্রবি ছাত্রী সুনিম সোহানা ৪৩ বিসিএস পরীক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক।।৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রী সুনিম সোহানা।গত ডিসেম্বরের শেষের দিকে এই বিসিএসে ২ হাজার ৮০৫ জনকে ক্যাডার ও নন-ক্যাডারে চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোহানার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলায়। তার বাবার নাম শেখ আব্দুল হালিম।তার বাবা একজন কলেজ শিক্ষক।তার মায়ের নাম মাহফুজা সুলতানা।তিনি সাতক্ষীরার স্থানীয় সরকার প্রতিনিধি।সোহানারা দুই ভাই-বোন আর তিনি বড়।

সোহানা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর বোর্ড থেকেই সম্পন্ন করেন।তিনি মাধ্যমিক সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক সাতক্ষীরা সরকারি কলেজ থেকে শেষ করেন।পরবর্তীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফরেস্ট্রি ও এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগে ভর্তি হন।সেখান থেকেই তিনি অনার্স ও মাস্টার্স শেষ করেন। তিনি প্রথম ৪১তম বিসিএসে অংশগ্রহণ করেন এবং প্রথমবারই ফরেস্ট ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।পরবর্তীতে প্রশাসনের প্রতি অন্যরকম ভালো লাগা থেকে অংশগ্রহণ করেন ৪৩তম বিসিএসে এবং এবার তিনি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।

তার শিক্ষাজীবন কেমন ছিল প্রশ্নে তিনি বলেন,আমি বড় হয়েছি সাতক্ষীরা সদরেই।স্কুল ও কলেজ ছিল যথাক্রমে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি কলেজ।

পড়াশোনার হাতেখড়িটা হয় বাবা মায়ের কাছেই।আব্বু কখনো পড়াশোনা নিয়ে জোর করেনি,কোনো লক্ষ্য নির্ধারণ করে দেননি,আমার খুশি এবং ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছিলেন।তবে আমার আম্মু বরাবরই খুব সিরিয়াস ছিল আমার পড়াশোনা এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ নিয়ে।এখনো মনে পড়ে ছোট বেলায় যখন দাদুর বাড়িতে ছিলাম,ভোর ৫টায় আম্মু উঠে রান্না শেষ করে, ষআমাকে এবং আমার ছোট্ট ভাইটাকে রেডি করে ১ থেকে দেড় ঘণ্টা জার্নি করে আমাকে স্কুলে নিয়ে আসতো। ষতখন পড়তাম সাতক্ষীরা পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুলে।

যেখানে শহরের বাচ্চারাই মাসে ৫-৬ দিন স্কুল মিস দিত, সেখানে অত দূর থেকে এসে স্কুল করেও আমার কখনো স্কুল মিস বা লেইট এর রেকর্ড ছিল না।এটা শুধু আমার মায়ের জন্য।উনি চেয়েছিল আমি ভালো স্কুলে পড়ি,আমার পড়াশোনার পরিবেশটা ভালো হোক এবং আমি যেন পড়াশোনার প্রতি আগ্রহী হই।

সত্যিকার অর্থে আমার মায়ের এই আগ্রহ এবং কষ্ট আমাকে পড়াশোনায় এবং নিজ ক্যারিয়ার সম্পর্কে সচেতন করে তোলে।আমার ক্লাস ফাইভের বৃত্তি পরীক্ষা আগে আম্মু আমাকে পড়ে পড়ে শোনাতেন,আমি পড়তে চাইতাম না, লিখতাম না।আম্মু শুধু বলতেন তুমি শোনো মন দিয়ে আমি পড়ছি।কেন যেন সে দৃশ্যটা এখনো আমি চোখ বন্ধ করে দেখতে পাই,খুব ভালো লাগে এই স্মৃতিটা।ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষার আমি ট্যালেন্টপুলে বৃত্তি পায় এবং আমি দেখলাম আমার বাবা-মা অনেক খুশি হয়েছেন।তাদের এই খুশি আমার মনে পড়াশোনা প্রতি আগ্রহের জন্ম দেয়।পরবর্তীতে নিজে থেকেই পড়াশোনা করতাম এবং সিরিয়াস ছিলাম।ফলে, অষ্টম শেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পায় এবং এসএসসিতে জিপিএ-৫ সহ সাতক্ষীরা জেলাতে মেধা তালিকায় সপ্তম স্থান অধিকার করি ও বৃত্তি পায়।আমার শিক্ষা জীবনে অসাধারণ কিছু শিক্ষক পেয়েছিলাম যাদের থেকে আমি অনেক কিছু শিখেছি এবং আমি সর্বদা কৃতজ্ঞ তাদের প্রতি।

সোহানার বিসিএসের গল্প সম্পর্কে জানতে চাইলে বলেন, বিশ্ববিদ্যালয়ে যখন বিএসসি শেষ বর্ষে তখন চাকরির টেনশন মাথায় আসলো এবং বিসিএসের প্রিপারেশন নেয়া শুরু করলাম।তবে বিশ্ববিদ্যালয়ের পড়ার একদম শুরু থেকে স্বপ্ন ছিল বাংলাদেশ সিভিল সার্ভিসে নিজেকে দেখবো।আগে থেকেই আমার লক্ষ্যটা ফিক্সড ছিল বলে প্রিপারেশন নেওয়াতে অনেকটা সহায়ক হয়েছে এবং কখনো লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি।এছাড়া,মাঝপথে দেশে চাকরি করবো নাকি বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাব এই ধরনের দোটানাও কাজ করেনি।আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো কিছু পাওয়ার জন্য পরিশ্রম ও সময় ব্যয় এর পূর্বে,নিজের লক্ষ্যটা ঠিক করা উঠিত এবং সেই সম্পর্কে বিস্তারিত ধারণা থাকা উচিত।

বিসিএস সফলতায় আপনার পরিবারের ভূমিকা কেমন ছিল প্রশ্নে বলেন,আমার পরিবারই আমার শক্তি।আমার সফলতায় মা,বাবা ও নানুমনির অবদান অপরিসীম।বিসিএসের দীর্ঘ যাত্রায় আমার সকল শিক্ষকবৃন্দ সহ বিশেষভাবে আমি শরীফ হোসাইন আহমদ চৌধুরী স্যার এর প্রতি কৃতজ্ঞ।এছাড়া স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কিছু কাছের বন্ধু পেয়েছিলাম যারা সব সময় আমাকে সাপোর্ট করেছে।বাস্তবিক অর্থে একজন মানুষের সফলতার ভাগীদার তার পরিবারসহ কাছের মানুষগুলো।আমিও এর ব্যতিক্রম না,আমার এই ক্ষুদ্র সফলতা অর্জন শুধু সম্ভব হয়েছে এ সকল মানুষের অবদানের জন্য।

বিসিএস এর প্রিলিমিনারিসহ,৪ ঘণ্টার প্রতিটি সাবজেক্টের লিখিত পরীক্ষায় আম্মু নিয়েন যেতেন এবং এতটা সময় বাইরে অপেক্ষা করতেন।আম্মুর কষ্টের কথা মনে পড়লে মনে হতো এর তুলনায় আমার কষ্ট কিছুই না এবং কখনো আমি এই দীর্ঘ সময়ে ধৈর্য হারায়নি।৪৩তম রেজাল্ট হওয়ার পর নিজের সবচেয়ে বেশি মনে পড়ছিল আমার নানুভাই এর কথা। বেঁচে থাকলে উনি হয়ত অনেক অনেক খুশি হতেন, আশেপাশের সব মানুষকে ডেকে ডেকে আমার রেজাল্ট জানাতেন এবং পেপারে আমার সংবাদটা পড়তেন।আমার নানুভাইয়ের চেহারাটা বারবার মনে পড়ছিল,কত স্বপ্নই তিনি দেখছিলেন আমাকে নিয়ে।নানুভাই এর খুব ইচ্ছা ছিল আমি বিসিএস ক্যাডার হয়েছি এটা উনি পেপারে পড়বেন আজ সত্যিই যখন পেপারে এটা প্রকাশিত হবে আমার নানুভাই এই সংবাদটা আর পড়তে পারবেন না।

বিসিএস সফলতায় তার অনুভূতি কি প্রশ্নে তিনি বলেন, আলহামদুলিল্লাহ ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি।

২০২৩ এর ৩ আগস্ট এবং ২৬ ডিসেম্বর ছিল আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন।৩ আগস্টে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় এবং ২৬ ডিসেম্বর প্রকাশিত হয় ৪৩তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল। ২৬ ডিসেম্বর দিনটা যে আমার জন্য স্বপ্নের মতো হতে চলেছে এটা কখনোই ভাবিনি।ফলাফল প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টা পর ও মনে হয়েছে যেন ঘোরের মধ্যে আছি।সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলমীনের জন্য।

৪১তম ছিল আমার প্রথম বিসিএস,প্রথম চাকরির পরীক্ষা, প্রথম প্রিলিমিনারি। ৪১তম নিয়ে বরাবরই আশা ছিল অনেক বেশি এবং মহান আল্লাহ আমাকে হতাশ করেননি। ৪১তম বিসিএস এ ফরেস্ট ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। কিন্তু প্রশাসন প্রতি সব সময় অন্যরকম ভালো লাগা ছিল। প্রিপারেশন এর শুরু থেকেই প্রশাসন ক্যাডার এ নিজেকে দেখবো ভেবে কল্পনা করতাম।আর সেই কল্পনা সত্যি হলো, ৪৩তম বিসিএস ফলাফল পেয়ে।

পরিশেষে তিনি বলেন,আলহামদুলিল্লাহ।মহান আল্লাহ এই সফলতা দান করেছেন।নিশ্চয়ই যে প্রতিজ্ঞা এতদিন লালন করে এসেছি সেটা কর্মক্ষেত্রে প্রতিফলিত করার জন্য।

সবার কাছে দোয়াপ্রার্থী যেন নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে পারি এবং সর্বোপরি সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে পারি।

  • Related Posts

    প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় দালাল চক্রের ফাঁদে না পড়ার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক।।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে…

    Read more

    বাবার দোয়া আর আল্লাহর রহমতে ‘বিনা টাকায় চাকরি’—অনুপ্রেরণার গল্প ভাইরাল

    নিজস্ব প্রতিবেদক।।চাকরি পেতে যেখানে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ প্রায় নিয়মিত শোনা যায়,সেখানে মাত্র ১,১২৫ টাকা খরচে পাঁচটি সরকারি চাকরির নিয়োগপত্র—এমন এক অনুপ্রেরণামূলক গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।…

    Read more

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 3 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 5 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 7 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 2 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 2 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 3 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 3 views
    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 2 views
    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 6 views
    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 1 views
    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 1 views
    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0 views
    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0 views
    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0 views
    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0 views
    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0 views
    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 1 views
    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0 views
    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0 views
    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0 views
    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0 views
    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0 views
    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0 views
    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0 views
    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0 views
    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0 views
    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0 views
    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0 views
    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    ত্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে দুই নারী প্রার্থী তাসনিম জারা ও রুমিন ফারহানা

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে দুই নারী প্রার্থী তাসনিম জারা ও রুমিন ফারহানা

    সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 1 views
    সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

    সরকারি খাসজমি দখলের অভিযোগ: মেহেন্দিগঞ্জে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হালট জমি নিয়ে বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 1 views
    সরকারি খাসজমি দখলের অভিযোগ:  মেহেন্দিগঞ্জে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হালট জমি নিয়ে বিতর্ক

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 1 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগের পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগের পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    “বিদ্যুৎ থেকে বাসস্থান, স্বাস্থ্য থেকে ডিজিটাল সেবা—শেখ হাসিনার ১০ উদ্যোগে বদলে যাওয়া বাংলাদেশ”

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0 views
    “বিদ্যুৎ থেকে বাসস্থান, স্বাস্থ্য থেকে ডিজিটাল সেবা—শেখ হাসিনার ১০ উদ্যোগে বদলে যাওয়া বাংলাদেশ”

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি বিভাগের সরকারি পরীক্ষার মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 1 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি বিভাগের সরকারি পরীক্ষার মূল্য তালিকা প্রকাশ

    বিগত আওয়ামী লীগ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি: তৃণমূলের কোটি মানুষের জীবনযাত্রায় যে সহায়তাগুলো ছিল

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0 views
    বিগত আওয়ামী লীগ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি: তৃণমূলের কোটি মানুষের জীবনযাত্রায় যে সহায়তাগুলো ছিল

    পরিসংখ্যান দপ্তরের তথ্য বিভ্রাটে মেহেন্দিগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচি থেকে বঞ্চিত প্রায় ৩৬ হাজার শিশু

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 1 views
    পরিসংখ্যান দপ্তরের তথ্য বিভ্রাটে মেহেন্দিগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচি থেকে বঞ্চিত প্রায় ৩৬ হাজার শিশু

    মেহেন্দিগঞ্জে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ২১ শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0 views
    মেহেন্দিগঞ্জে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ২১ শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা