আগারগাঁও পাসপোর্ট অফিস ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে অভিযান চালিয়েছে-দুদক

নিজস্ব প্রতিবেদক।।নিজেদের এনফোর্সমেন্ট ইউনিট থেকে ছয়টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে অভিযান চালিয়েছে দুদক।এছাড়া চারটি সরকারি দফতরে দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চিঠি দেওয়া হয়েছে।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান,আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য ও গ্রাহক হয়রানির কারণে দুদক প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।এ সময় এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে গ্রাহক সেজে সেবা নিতে গেলে দালালদের দৌরাত্ম্য দেখতে পায়।দালালদের সঙ্গে আনসার সদস্যদের যোগসাজশ পায়।দুদকের টিম এক দালালকে হাতেনাতে ধরে প্রশাসন বিভাগের পরিচালকের কাছে নিয়ে যায়।

পরিচালক দুদকের টিমকে জানান,প্রতি মাসে পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান চালানো হয়।তিনি ওই দালালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেন।এছাড়া এই দালালদের যোগসাজশের অপরাধে তিন আনসার সদস্যকে তাৎক্ষণিক চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ অভিযোগের বিষয়ে বিস্তারিত রেকর্ডপত্র সরবরাহ করা হয়।এনফোর্সমেন্ট টিম দ্রুত কমিশন বরাবর এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেবে।

অন্যদিকে,চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিরুদ্ধে অন্যের জমি দখল ও অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পেয়ে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১ থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।দুদক টিম পরিদর্শনে নয়তলা ভবনের অনুমোদন থাকলেও ভবন মালিক ১২ তলা নির্মাণ করেন। এছাড়াও নকশা বহির্ভূত ভবন নির্মাণের প্রমাণ পায় টিম।এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিকট থেকে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।রেকর্ডপত্র যাচাই করে কোনও কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

  • Related Posts

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা…

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণাঞ্চলের যোগাযোগ,অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন যুগের সূচনা করতে ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু এবং মোট ৩৬টি সেতু নির্মাণের প্রায় দেড় লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন