নিজস্ব প্রতিবেদক।।চট্টগ্রামভিত্তিক শীর্ষ শিল্প গ্রুপ এস. আলমের অর্থ পাচার বিষয়ে অনুসন্ধানের মামলায় স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে পক্ষভুক্ত করার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানিতে সোমবার (১৫ জানুয়ারি) এই আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ।একইসঙ্গে অনুসন্ধানের ওপর স্থিতাবস্থার আদেশ ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
ব্যারিস্টার সুমনকে পক্ষভুক্ত করার নির্দেশ দিয়েছে-আপিল বিভাগ











