রাজনীতি

পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন নিহতের প্রতিবাদে বরিশালে শোক র‌্যালি অনুষ্ঠিত

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২২ , ২:২২:৫৪ প্রিন্ট সংস্করণ

বরিশাল জেলা প্রতিনিধি।।নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন নিহতের প্রতিবাদে বরিশালে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। নগরীর সদর রোডে বিএনপির কার্যালয়ের সামনে থেকে বৃহস্পতিবার বেলা ১১টায় উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে এ র‌্যালি বের হয়।

র‌্যালির আগে নেতাকর্মীরা একটি শোক সভার আয়োজন করেন। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক এসহাক সরকার। দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এইচ.এম. তছলিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিকলু ও সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ প্রমুখ।

বক্তারা বলেন, দেশে কোন বৈধ সরকার নেই। তাই প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতেও গুলি চালিয়ে শাওন প্রধানকে হত্যা করা হয়েছে। বিএনপিসহ অঙ্গসংগঠনের মিছিলে আর কোন গুলি চললে তার সমুচিত জবাব দেওয়া হবে। পুলিশ অবৈধ সরকারের হয়ে দেশের মানুষের টাকায় কেনা অস্ত্র ও গুলি সাধারণ জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে। তাই জনগণের টাকায় কেনা গুলি জনগণের বিরুদ্ধে ব্যবহার না করার জন্য পুলিশ সদস্যদের অনুরোধ জানান বক্তারা।

আরও খবর

Sponsered content

আরও খবর: রাজনীতি

নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা