গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।গোপালগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪২ সদস্যর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। গোপালগঞ্জ শহরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ মাঠে বাহিনীর সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি। বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা সার্কেল এ্যাডজুট্যান্ট অজিত কুমার ঘোষ, টুঙ্গিপাড়া উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা গোলাম হারুন, গোপালগঞ্জ সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা মোঃ শাহজাহান, কোটালীপাড়া উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা মোঃ ফয়সাল হক, মুকসুদপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা সাইফুল ইসলাম, কাশিয়ানী উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা সম্পা বেগম, গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউপি’র ভিডিপি দলনেতা সরজিৎ সিকদারসহ আরো অনেকে বক্তব্য রাখেন। Post navigation প্রতারণার অভিযোগে বেনাপোল চেকপোস্ট এলাকার ১০টি দোকানে তালা চকরিয়ায় মুরগী ধান খাওয়ার অপরাধে কুপিয়ে জখম, শ্লীলতাহানির অভিযোগ