ফেনী প্রতিনিধি।।ফেনীর দাগনভূঞায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠেছে।অবৈধভাবে বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে টিসিবির পণ্য জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। তবে অভিযান টের পেয়ে পালিয়ে যান তিনি।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দাগনভূঞা উপজেলার রাজাপুর বাজারে এ ঘটনা ঘটে।

অভিযান সূত্রে জানা যায়,রাজাপুর ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রির ডিলারশিপ নেন নজরুল বাঙালী ট্রেডার্সের স্বত্বাধিকারী দাগনভূঞা উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাঙালী।শুক্রবার সন্ধ্যায় টিসিবির পণ্য খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করার খবর পেয়ে অভিযান চালান দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শাবরীন।অভিযানে ১৬ বস্তা ডাল,৩৩ বস্তা চাল ও ৮৩ বোতল তেল জব্দ করা হয়।

দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শাবরীন জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি এবং কিছু মালামাল জব্দ করি। তবে ডিলার পালিয়ে গেছে।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নবনিতা চাকমা জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে টিসিবির মালামাল জব্দ করে সরকারি গুদামে জমা দেয়া হয়েছে।এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে জানতে নজরুল ইসলাম বাঙালীর মোবাইল ফোনে কল করা হলে তাকে পাওয়া যায়নি।

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed