আগামী চার-পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা বাড়বে-আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক।।কয়েক দিন ধরে রোদে পুড়ছে দেশ। তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বেশ কিছু এলাকার ওপর দিয়ে। আবহাওয়া বিভাগ বলছে,আগামী চার-পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা বাড়বে এবং বৃষ্টির প্রভাবে এই গরম কমে আসতে পারে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস জানানো হয়।এতে বলা হয়,উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।মৌসুমি বায়ুর অক্ষ হরিয়ানা,উত্তর প্রদেশ,বিহার,পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

আজ ঢাকা,খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গার এবং রাজশাহী,রংপুর,ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

একইসঙ্গে,ঢাকা,খুলনা,কুষ্টিয়া,ফরিদপুর,টাঙ্গাইল, কিশোরগঞ্জ,মানিকগঞ্জ,বগুড়া,সীতাকুণ্ড,নারায়ণগঞ্জ, নীলফামারী জেলাসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।রংপুর ও রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এছাড়া দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে।সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শনিবার সকাল থেকে রবিবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,রাজশাহী,খুলনা,বরিশাল,চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর,ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এসময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার থেকে সোমবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,ঢাকা,রাজশাহী,খুলনা,বরিশাল,চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।এসময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবারে থেকে শুক্রবার সকাল নাগাদ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

  • Related Posts

    আবারও ঢাকায় ৪ দশমিক ১ মাত্রায় ভূমিকম্প অনুভূত

    নিজস্ব প্রতিবেদক।।রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছে,ভূমিকম্পটি হালকা মাত্রার ছিল।সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে…

    ছয় মাসে অন্তর্বর্তী সরকার গুগলের কাছে কনটেন্ট সরানোর জন্য মোট ২৭৯টি অনুরোধ করেছে

    নিজস্ব প্রতিবেদক।।বিশ্বের শীর্ষ সারির তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গুগল (অ্যালফাবেট) তাদের ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন মাসের স্বচ্ছতা প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে।সেই প্রতিবেদন অনুযায়ী,এই ছয় মাসে অন্তর্বর্তী সরকার গুগলের কাছে কনটেন্ট সরানোর…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন