বিজ্ঞান ও সমাজ পড়ান কম্পিউটার ল্যাব অপারেটর ও অফিস সহকারী

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।।গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয়। স্কুলটিতে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ সব বিষয়ের জন্য ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৪ জন শিক্ষক রয়েছেন।প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক বাদ দিয়ে রয়েছেন ১২ জন সহকারী শিক্ষক।এছাড়া ইসলাম শিক্ষা বিষয়ের জন্য একটিমাত্র পদ শূন্য রয়েছে।স্কুলে তৃতীয় শ্রেণির দুজন (কম্পিউটার ল্যাব অপারেটর ও অফিস সহকারী) ও চতুর্থ শ্রেণির পাঁচজন কর্মচারী রয়েছেন।সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক থাকা সত্ত্বেও এখানে প্রায়ই কম্পিউটার ল্যাব অপারেটর ও অফিস সহকারীকে পাঠদান করানো হয়।দীর্ঘ দিন ধরে বিষয়টি চলতে থাকলেও গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমানের দৃষ্টিগোচর হয়।

চুপাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ বলেছেন‘শিক্ষার্থী বেশি থাকায় ষষ্ঠ,সপ্তম ও নবম শ্রেণিতে দুটি করে শাখা করা হয়েছে।কিন্তু শাখার অনুমোদন না থাকায় সরকারিভাবে আমরা শিক্ষক পাচ্ছি না।শিক্ষকের সংকট রয়েছে বিধায় মাঝেমধ্যে তাদের দিয়ে পাঠদান করানো হয়’

জানা গেছে,গত ২১ সেপ্টেম্বর ইউএনও অন্য একটি কাজে পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা পান ইউএনও।বিষয়টি নিয়ে স্কুলটির প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে অফিস কক্ষে যান। কিন্তু স্কুলটির প্রধান শিক্ষক সেদিন অনুপস্থিত ছিলেন।

পরে সহকারী প্রধান শিক্ষকের খোঁজ করলে তাকেও স্কুলে পাওয়া যায়নি।তখন ইউএনওর কাছে বিষয়টিতে অসঙ্গতি রয়েছে বলে মনে হলে স্কুলটির ষষ্ঠ শ্রেণির ‘ক’ শাখার শ্রেণিকক্ষে যান তিনি।সেখানে গিয়ে দেখেন স্কুলের কম্পিউটার ল্যাব অপারেটর রায়হান মিয়া বিজ্ঞানের পাঠদান করছেন। এসময় তার আচরণ ও ক্লাস নেওয়ার ধরন শিক্ষকসুলভ না হওয়ায় ইউএনও তার পরিচয় জিজ্ঞাসা করেন।

পরে তিনি তার পরিচয় দেন এবং জানান এই বিষয়ের শিক্ষক প্রশিক্ষণে আছেন,তাই তিনি পক্সি দিচ্ছেন।এ সময় ইউএনও ক্লাসের শিক্ষার্থীদের (ছাত্র ও ছাত্রী) সাথে কথা বলে জানতে পারেন এই স্যার (কম্পিউটার ল্যাব অপারেটর) প্রায়ই তাদের ক্লাস নেন।ইউএনও ওই ক্লাস রুম থেকে পাশের ৬ষ্ঠ শ্রেণির খ শাখার ক্লাস রুমে যান।সেখানে গিয়ে দেখেন সামাজিক বিজ্ঞানের ক্লাস নিচ্ছেন মো. মনিরুজ্জামান নামে একজন।এখানে তার পরিচয় জানতে চাওয়া হলে তিনি ওই বিদ্যালয়ের অফিস সহকারী বলে জানান।তখন তিনিও বলেন এই বিষয়ের শিক্ষক প্রশিক্ষণে তাই তিনি পক্সি দিচ্ছেন।

তবে এখানেও ক্লাসের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় এই স্যার (অফিস সহকারী) প্রায়ই ক্লাস করান। এরই মধ্যে ইউএনও আসার খবর শুনে স্কুলটির সহকারী প্রধান শিক্ষক নিখিল দেবনাথ উপস্থিত হন ও ইউএনও’র সঙ্গে কথা বলেন। তিনি জানান স্কুলের একটি কাজে বাইরে গেছিলেন।পরে ইউএনও স্কুলের অফিস কক্ষে হাজিরা খাতা (উপস্থিতি নির্ণায়ক খাতা) দেখে অসন্তুষ্টি প্রকাশ করেন।পরিদর্শন বইয়ে সই না করে সহকারী প্রধান শিক্ষককে বলে যান পরিদর্শন বই নিয়ে ইউএনও কার্যালয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।

স্কুলের বিভিন্ন বিষয়ে বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে এই সংবাদদাতার কথা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক এসব শিক্ষার্থী জানান,এটি একটি শিক্ষাপ্রতিষ্ঠান হলেও এখানে কোনো নিয়ম-নীতি মান্য করা হয় না।যে কারণে এখানে প্রতি বছর ফলাফলও প্রত্যাশিত সাফল্যও আসে না।

চুপাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ বলেন, ‘আমাদের স্কুলের ছাত্রছাত্রী সংখ্যা ৫৬৪ জন। শিক্ষার্থী বেশি থাকায় ষষ্ঠ,সপ্তম ও নবম শ্রেণিতে দুটি করে শাখা করা হয়েছে।কিন্তু শাখার অনুমোদন না থাকায় সরকারিভাবে আমরা শিক্ষক পাচ্ছি না।শিক্ষকের সংকট রয়েছে বিধায় মাঝেমধ্যে তাদের দিয়ে পাঠদান করানো হয়। তবে তাদের মধ্যে একজন অনার্স ও অন্যজন বিএ পাশ করেছেন।’

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত বলেন,উপজেলার সব স্কুলেই দুই-একজন করে শিক্ষক পদ শূন্য রয়েছে।তবে যেহেতু এনটিআরসি এখন নিয়োগ দিচ্ছে, পর্যায়ক্রমে স্কুলগুলোর শূন্যপদ পূরণ হয়ে যাবে।তবে আমার জানা মতে চুপাইর উচ্চ বিদ্যালয়ে ইসলাম শিক্ষার একজন শিক্ষক ছাড়া আর কোন পদ শূন্য নেই।তবে তারা কম্পিউটার ল্যাব অপারেটর ও অফিস সহকারী দিয়ে ক্লাস করিয়ে থাকলে বিষয়টি আমার জানা নেই।এটা স্কুল কর্তৃপক্ষ নিজস্ব রুটিনে করে থাকতে পারে।তবে আমার সব স্কুলের সংশ্লিষ্ট বিষয়ের ওপর শিক্ষকদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।’

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান বলেন, ‘স্কুলের প্রধান শিক্ষককে আসতে বলেছি।তারা এলে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

  • Related Posts

    ক্ষমতা থাকলেও শিক্ষা কেন থেমে যায়? রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শাসকগোষ্ঠীর পারিবারিক প্রভাব,যোগ্যতা ও শিক্ষাগত মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ স্তরে থাকা পরিবারের…

    শিক্ষক নির্যাতনের অভিযোগ: জয়নাব বিনতে হোসেনের ওপর হামলার প্রতিবাদ

    বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।ঘটনাটি শিক্ষাঙ্গনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন