হেরাতে একটি মসজিদে বিস্ফোরণে তালেবানপন্থি এক ধর্মীয় নেতাসহ অন্তত ১৫ জন নিহত

অনলাইন ডেস্ক রিপোর্ট।।আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে একটি মসজিদে বিস্ফোরণে তালেবানপন্থি এক ধর্মীয় নেতাসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (২ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় গুজরগাহ মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।

হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসুলি বলেছেন, মুজিব রহমান আনসারি কয়েকজন রক্ষী ও বেসামরিক লোকদের নিয়ে মসজিদের দিকে যাওয়ার পথে নিহত হয়েছেন। বিস্ফোরণে ঠিক কতজন হতাহত হয়েছে তা জানাননি তিনি।

তবে ঘটনাস্থলের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, এতে ১৫ জন নিহত হয়েছেন। আরও অন্তত ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক চিকিৎসক।

রাসুলি বলেন, ইমাম সাহেব বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। এক আত্মঘাতী বোমা হামলাকারী তার হাতে চুম্বন করার সময় নিজেকে উড়িয়ে দেয়।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ প্রতিশ্রুতি দিয়েছেন, বোমা হামলার নেপথ্যে থাকা অপরাধীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে। এক টুইটে তিনি বলেছেন, দেশের বলিষ্ঠ ও সাহসী এক ধর্মীয় পণ্ডিত নৃশংস হামলায় শহীদ হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে মসজিদ প্রাঙ্গণের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

মুজিব রহমান আনসারি গত জুনের শেষের দিকে হাজার হাজার পণ্ডিত ও প্রবীণদের এক বিশাল সমাবেশে তালেবানের পক্ষে জোরালোভাবে কথা বলেছিলেন। তালেবান প্রশাসনের বিরোধীদের তীব্র ভাষায় নিন্দা করেছিলেন তিনি।

তালেবানের দাবি, তারা গত এক বছরে আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতির যথেষ্ট উন্নতি করেছে। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে, যার কয়েকটি হয়েছে নামাজের সময় মসজিদ লক্ষ্য করে। এসব হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী আইএস।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন