কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অবশেষে ভারত ছেড়ে গেছে

অনলাইন ডেস্ক রিপোর্ট।।কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অবশেষে ভারত ত্যাগ করেছেন।নির্দিষ্ট সময়সূচির ৪৮ ঘণ্টা পর তাকে ভারত ছাড়তে হলো।সম্প্রতি জি২০ সম্মেলন শেষে তাকে নিয়ে যে বিশেষ বিমানটির ভারত ছাড়ার কথা ছিল সেটির যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।এরপর তিনি দুদিনের জন্য আটকা পড়েন ভারতে।এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়,রোববার (১০ আগস্ট) বিকেলে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর হোটেলে ফিরে যেতে হয় ট্রুডোকে।তখন তিনি বিকল্প বিমানের জন্য অপেক্ষা করছিলেন।তবে দ্বিতীয় বিমানটি সোমবার (১১ আগস্ট) দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করার কথা থাকলেও পরে সেটি যুক্তরাজ্যে মোড় নেয়।

তবে এরইমধ্যে প্রথম বিমানটিকে ত্রুটিমুক্ত করা হয় এবং নিজ দেশের উদ্দেশে রওয়ান দেন কানাডার প্রধানমন্ত্রী।

এর আগে ট্রুডোর অফিস থেকে জানানো হয়,কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ বিমানে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। তা দ্রুততম সময়ে ঠিক করার চেষ্টা করা হচ্ছে।এজন্য কানাডা থেকে একটি ব্যাক আপ প্লেন স্পেয়ার পার্টস নিয়ে ভারতে যাচ্ছে। তা দিয়ে প্লেনটি ঠিক করার চেষ্টা করা হবে।তবে সারানো না গেলে ব্যাকআপ প্লেনেই দেশে ফিরবেন ট্রুডো ও তার প্রতিনিধি দল।

প্রতিবেদনে আরও বলা হয়,ট্রুডোর এবারের ভারত সফর খুব একটা মসৃণ হয়নি।ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন,কানাডায় ভারত বিরোধী সন্ত্রাসীদের বিক্ষোভ করার অনুমতি দেওয়া হচ্ছে।মোদী এখানে খালিস্তানপন্থীদের প্রতিবাদের কথা বলছেন।

এছাড়া,ভারত কানাডার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে মনে করেন ট্রুডোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন