সমাজে সমতা প্রতিষ্ঠা করে দেশের উন্নয়নে বদ্ধপরিকর বাংলাদেশ আওয়ামী লীগ-সজিব ওয়াজেদ জয়

নিজস্ব প্রতিবেদক।।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, সমাজে সমতা প্রতিষ্ঠা করে দেশের উন্নয়নে বদ্ধপরিকর বাংলাদেশ আওয়ামী লীগ।

সনাতনী ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীতে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে সজীব ওয়াজেদ লেখেন, ‘শুভ জন্মাষ্টমী! আজ শুভ জন্মাষ্টমী, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব।এই দিনে সকল সনাতন ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনাচরন ও কর্ম দিয়ে মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করেছেন।আমাদের মহান সংবিধানেও ন্যায় ও সাম্যের কথা বলা হয়েছে। সমাজে সমতা প্রতিষ্ঠা করে দেশের উন্নয়নে বদ্ধপরিকর বাংলাদেশ আওয়ামী লীগ।’

এদেশের মানুষ যুগ যুগ ধরে ধর্ম-বর্ণ-জাতি-গোত্র নির্বিশেষে সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে বাস করে আসছে মন্তব্য করে তিনি বলেন,কিছু হায়েনার কবলে পড়ে বাংলার মাটিতে ধর্মীয় বিদ্বেষ, হানাহানি শুরু হয়।২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হিন্দুদের ওপর চলেছে অকথ্য নির্যাতন।খুন,ধর্ষণ,লুটতরাজ- হেন কোন অপরাধ নেই যা তাদের বিরুদ্ধে সংঘটিত হয়নি। ভুলুণ্ঠিত হয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতি, মাথাচাড়া দিয়েছিল মৌলবাদ,জঙ্গিবাদ।যার জন্য আন্তর্জাতিক মহল থেকেও প্রতিবাদ করা হয়েছিল।সেই দুর্বিষহ দিনগুলো পেছনে ফেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় বাংলাদেশ আজ আবারো শান্তি-সম্প্রীতির পথে এগিয়ে চলেছে।

তিনি বলেন,ধর্ম যার যার,উৎসব সবার,এই বিশ্বাস বুকে ধারন করে কাজ করে বাংলাদেশ আওয়ামী লীগ।দেশের প্রতিটি মানুষ আনন্দের সাথে,নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করবে,দেশের ও সমাজের শান্তি,সৌহার্দ্য বজায় রাখবে, তাতেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।’

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন