রাজনীতি

আওয়ামীলীগের সোমবারের শান্তি সমাবেশ স্থগিত করা হয়েছে

  প্রতিনিধি ৩০ জুলাই ২০২৩ , ৩:০৯:০২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সোমবারের শান্তি সমাবেশ স্থগিত করা হয়েছে।

রোববার (৩০ জুলাই) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রলয় সামাদ্দার বাপ্পি এ কথা জানান,

সোমবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ বিএনপি-জামায়াতের হত্যা,সন্ত্রাস,নৈরাজ্যের বিরুদ্ধে এ শান্তি সমাবেশ দিয়েছিল।

এই দিন বিএনপিরও সারা দেশে সমাবেশ রয়েছে।

তবে আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর সমাবেশটি স্থগিত করে থানায় থানায় নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে।
প্রলয় সামাদ্দার বাপ্পি জানান,কর্মসূচি বাতিল করা হয়নি, স্থগিত করা হয়েছে।

আমাদের কর্মসূচির পরবর্তী তারিখ ও স্থান নির্ধারণ করে পরে জানানো হবে।তবে এই দিন নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে।

আরও খবর

Sponsered content

আরও খবর: রাজনীতি

নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা