হাওড়ের সাধারণ মানুষের কাছে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন-আবদুল হামিদ

নিজস্ব প্রতিবেদক।।টানা দুইবার রাষ্ট্রপতির দায়িত্বে থেকে বিদায় নিলেন জনপ্রিয় ব্যক্তিত্ব আবদুল হামিদ। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই সাবেক রাষ্ট্রপতি সোমবার (২৪ এপ্রিল) বঙ্গভবন ছেড়ে রাজধানীর নিকুঞ্জের ‌‘রাষ্ট্রপতি লজে’ উঠেছেন।অবসর সময়ে হাওড়ের সাধারণ মানুষের কাছে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কামালপুরে জন্মগ্রহণ করেন।হাওড়ের কাদাজলে বেড়ে ওঠা একজন খাঁটি মাটির মানুষ তিনি।একদম শেকড় থেকে গেছেন শিখরে।তাই অবসরে সেই কাদাজল ও মাটির কাছেই ফিরে যেতে চান তিনি।

বঙ্গভবন ছেড়ে রাষ্ট্রপতি লজে ওঠার পর অবসর সময় কীভাবে কাটাবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ইচ্ছা বেশিরভাগ সময় হাওড় এলাকায় থাকার। এরমধ্যে ঢাকাতে তো থাকতেই হবে।এছাড়া কিশোরগঞ্জ যেহেতু আমার রাজনীতির চারণভূমি,তাই সেখানেও সময় দেবো।’

১৯৫৯ সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে আবদুল হামিদের রাজনৈতিক জীবন শুরু হয়।১৯৬৯ সালের শেষ দিকে তিনি আওয়ামী লীগে যোগ দেন।আবদুল হামিদ নবম সংসদে স্পিকার নির্বাচিত হন এবং ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।এর আগে তিনি ডেপুটি স্পিকার ছিলেন।আবদুল হামিদ ১৯৭১ সালে দেশের স্বাধীনতার পর থেকে সাতবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন।

পরে তিনি ২০১৩ সালের ২২ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।দুই মেয়াদে টানা ১০ বছর দায়িত্ব পালন করেছেন আবদুল হামিদ।

 

অবসরে রাজনীতির সঙ্গে আর জড়াবেন না জানিয়ে আবদুল হামিদ বলেন, ‘প্রত্যক্ষ রাজনীতি করার কোনো পরিকল্পনা নেই।কারণ, এ দেশের মানুষ আমাকে এত বড় সম্মান দিয়ে দুই মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচন করেছেন–এটাই বড় পাওয়া।সুতরাং আবার আমি রাজনীতি করব–মানে অন্য কোনো পদে যাব–এটা করলে আমার কাছে মনে হয় আমার দেশের মানুষকে হেয় (অসম্মানিত) করা হবে।সেটা আমি করব না।এখন তো আমি রিটায়ার্ড,বই লেখালিখি করব।’

রাজনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি মানুষকে ভালোবেসে রাজনীতি করতে পারলেই রাজনীতি পরিচ্ছন্ন থাকবে।

এদিকে সোমবার দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন শপথ নিয়েছেন। বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছান। প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তারা যোগ দেন শপথ অনুষ্ঠানে।এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন পেশার প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়।সকাল থেকে বঙ্গভবনে অতিথিরা আসেন শপথগ্রহণ অনুষ্ঠানে।

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময়ের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই মেয়াদে টানা ১০ বছর দায়িত্ব পালন শেষে বঙ্গভবন ছেড়ে উঠেছেন রাজধানীর নিকুঞ্জের ৬ লেক ড্রাইভ রোডের তার নিজবাড়িতে।

 

  • Related Posts

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা…

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণাঞ্চলের যোগাযোগ,অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন যুগের সূচনা করতে ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু এবং মোট ৩৬টি সেতু নির্মাণের প্রায় দেড় লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন