হারের কোনো শঙ্কাও ছিল না-অধিনায়ক,সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক।।১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমেই মহাবিপাকে পড়ে আয়ারল্যান্ড।দ্বিতীয় দিনের শেষ বিকালে স্কোরবোর্ডে ১৩ রান তুলতে হারায় ৪ উইকেট।তাতে ইনিংস ব্যবধানে জেতার সম্ভাবনা জাগে বাংলাদেশের। কিন্তু পরের দিন ঘুরে দাঁড়িয়ে পুরোটা সময় ব্যাট করে লিড নিয়ে নেন আইরিশরা।এতে অল্প করে হলেও অঘটনের সম্ভাবনা দেখা দেয়।তবে তাদের মনে কখনই দুর্ভাবনা ছিল না বাংলাদেশ,হারের কোনো শঙ্কাও ছিল না বলে জানিয়েছেন স্বাগতিক অধিনায়ক সাকিব আল হাসান।

শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

আগের দিনের ৮ উইকেটে ২৮৬ রান নিয়ে খেলতে নেমে চতুর্থ দিনে বেশিক্ষণ টেকেনি সফরকারীদের ইনিংস।এবাদত হোসেনের তোপে মাত্র ৬ রান যোগ করতে বাকি ২ উইকেট পড়ে যায়।এর পর বাংলাদেশের সামনে দাঁড়ায় ১৩৮ রানের লক্ষ্য।মুশফিকুর রহিমের অপরাজিত আক্রমণাত্মক ফিফটিতে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তারা।

তৃতীয় দিনে লরকান টাকারের সেঞ্চুরিতে আইরিশরা প্রতিরোধ গড়ে লিড পান।তবে ম্যাচশেষে সংবাদ সম্মেলনে সাকিব দাবি করেন,কখনই দুর্ভাবনায় ছিল না বাংলাদেশ, ‘হারের শঙ্কা ছিল না।টেস্টে যেটা হয়,অনেক সময় থাকে কামব্যাক করার (ঘুরে দাঁড়ানোর)।ওয়ানডেতে একটু কম,টি-টোয়েন্টিতে খুবই কম।কখনই কারও মাথায় ওরকম চিন্তা আসেনি।’

প্রতিপক্ষের লড়াকু মানসিকতাকে বাহবা দেন টাইগার টেস্ট অধিনায়ক, ‘গতকাল (বৃহস্পতিবার) আয়ারল্যান্ড ভালো খেলেছে, এটা তাদের জন্য ভালো দিক।ওরা অনেক ফাইট শো (লড়াই) করেছে।প্রথম দিকে আমরা হয়তো প্রত্যাশা করিনি।কিন্তু ওরা সংস্কৃতিগত দিক থেকেও ফাইটার (লড়াকু)। ওটাই দেখিয়েছে।’

এই ম্যাচ দিয়ে টেস্ট খেলুড়ে বাকি ১১ দলের সবকটিকে মোকাবিলা করা হয়ে গেল বাংলাদেশের।তবে প্রথম দেখায় এবারই কোনো দলের বিপক্ষে মিলল টেস্ট জয়ের স্বাদ। বাঁহাতি অলরাউন্ডার সাকিব জানান,জয়ের চাওয়া পূরণ হওয়ায় খুশি তিনি, ‘আমি খেলা শুরুর আগে কিছুই চাইনি। অবশ্যই জিততে চেয়েছি ম্যাচটি।জিততে পেরেছি,এটা নিয়েই খুশি।

  • Related Posts

    ম্যানচেস্টার সিটি ২–০ উলভস: শিরোপা দৌড়ে আর্সেনালের ওপর চাপ বাড়াল সিটি

    ডেস্ক রিপোর্ট।।ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে ড্র করে কিছুটা চাপে পড়েছিল শিরোপা দৌড়ে এগিয়ে থাকা আর্সেনাল।সেই চাপ আরও বাড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে উলভসকে ২-০ গোলে…

    মুস্তাফিজ ইস্যুতে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার।এ প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন