কালিকাপুর ইউপি চেয়ারম্যান ক্লাস না নিয়ে নিয়মিত বেতনভাতা নিচ্ছেন

মাদারীপুর জেলা প্রতিনিধি।।মাদারীপুরের চরনাচনা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ফাইকুজ্জামান ফকির বাবুল বর্তমানে নিজ ইউনিয়ন কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।তার বিরুদ্ধে ক্লাস না নিয়ে নিয়মিত বেতনভাতা গ্রহণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিভিন্ন দপ্তরে ফাইকুজ্জামান ফকির বাবুলের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে,তিনি শ্রেণিকক্ষে ক্লাস নেন না।

সরকারি বিনামূল্যে বিতরণের বই কেজি দরে বিক্রি করার অভিযোগও রয়েছে।এতে ক্ষোভ প্রকাশ করেছেন মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়রা।এসব বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী।

উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে,মাদারীপুর চরনাচনা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ফাইকুজ্জামান ফকির বাবুল বর্তমানে নিজ ইউনিয়ন কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ক্ষমতার অপব্যবহার করেন এবং কাউকে তোয়াক্কা না করে দুর্নীতি করে যাচ্ছেন।চেয়ারম্যান হওয়ার পর থেকে তিনি মাদ্রাসায় ক্লাস নেন না।অভিযোগে রয়েছে সরকার থেকে দেয়া ৫ লক্ষ টাকার বিনামূল্যের বই কেজি দরে ৩৫ হাজার টাকায় বিক্রি করার।এছাড়াও মাদ্রাসা কমিটির সহ-সভাপতি তার আপন খালাতো ভাই হওয়ার সুবাদে ৫ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে কম্পিউটার না জানা ব্যক্তি রিয়াদ হোসেন (শহীদ) নামের এক ব্যক্তিকে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দিয়েছেন।

তিনি স্থানীয় ও প্রভাবশালী হওয়ায় তার বিষয়ে অভিযোগ থাকলেও মুখ খুলতে সাহস পান না মাদ্রাসার অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকরা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ফাইকুজ্জামান ফকির বাবুল।তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত করে এসব অভিযোগ করা হয়েছে।এছাড়াও তিনি নিয়মিত ক্লাস নিয়ে থাকেন।আর বই বিক্রির বিষয়েও তিনি জানেন না বলে জানান।

এদিকে ফাইকুজ্জামান বাবুলের ক্লাস না নেয়ার বিষয়টি স্বীকার করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কেএম মাহমুদুল হাসান। তিনি বলেন,ফাইকুজ্জামান বাবুল স্যার নিয়মিত ক্লাস না নেওয়ার বিষয়টি সত্য।তবে এর বাইরে আমি বেশি কিছু বলতে পারব না।তাছাড়া আমি দূর থেকে আসি,কারো বিরুদ্ধে কথা বলে ঝামেলায় জড়াতে চাই না।

এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মাইনউদ্দিন বলেন,আমরা এ বিষয়ে একটি লিখত অভিযোগ পেয়েছি।বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।

  • Related Posts

    ক্ষমতা থাকলেও শিক্ষা কেন থেমে যায়? রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শাসকগোষ্ঠীর পারিবারিক প্রভাব,যোগ্যতা ও শিক্ষাগত মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ স্তরে থাকা পরিবারের…

    শিক্ষক নির্যাতনের অভিযোগ: জয়নাব বিনতে হোসেনের ওপর হামলার প্রতিবাদ

    বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।ঘটনাটি শিক্ষাঙ্গনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন