সাব-রেজিস্ট্রার অফিস ভবনের ইটেও টাকা চায়!

মাজহারুল ইসলাম।।ঘুষ ছাড়া কাজ হয় না।এখানে ফেরেশতা আসলেও টাকা দিতে হবে।’সাব-রেজিস্ট্রার অফিস ভবনের ইটেও টাকা চায়।যাঁরা আসেন তাঁরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েই আসেন।ক্ষোভের সঙ্গে এসব কথা বলছিলেন সাভার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সেবা নিতে আসা আশরাফুল হায়দার খন্দকার।তিনি জানান,তাঁর শ্বশুর মঞ্জুরুল ইসলাম তিন মেয়ের নামে বিরুলিয়া এলাকার সাড়ে চার কাঠা জমি লিখে দেবেন।নিষ্কণ্টক জমি,তারপরও সাব-রেজিস্ট্রারের জন্য আলাদা করে ৫ হাজার টাকা ঘুষ চেয়েছেন সাইদুল নামের একজন।

বৃহস্পতিবার দুপুরে সাভার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে দেখা যায়,জমির ক্রেতা-বিক্রেতা,দলিল লেখক আর দালালের প্রচণ্ড ভিড় ভেতরে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দালালেরা নির্দিষ্ট কমিশনের ভিত্তিতে সহজেই জমি নিবন্ধনের কাজ করিয়ে দেন।কাগজপত্রে সমস্যা থাকলেও ঠিকমতো যাচাই করা হয় না।আর দালাল ছাড়া গেলে অনেক ভোগান্তি পোহাতে হয়।এ বিষয়ে কথা বলতে চাইলে সাভারের সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দীন আব্দুল্লাহ পরিচয় জানার পর কিছু বলতে রাজি হননি।

ঢাকার পাশের কেরানীগঞ্জ,রূপগঞ্জসহ দেশের বেশ কিছু সাব-রেজিস্ট্রার কার্যালয়ে খোঁজ নিয়েও একই চিত্র পাওয়া গেছে। অনেক সাব-রেজিস্ট্রার কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে জাল দলিল তৈরির চক্রও সক্রিয়।

দেশে ভূমি হস্তান্তর দলিল নিবন্ধন হচ্ছে ১৯০৮ সালের রেজিস্ট্রেশন আইনে।এ আইন অনুযায়ী ভূমি নিবন্ধনের দায়িত্ব সাব-রেজিস্ট্রারের।সাব-রেজিস্ট্রার কার্যালয়-গুলো দেখভাল করে আইন মন্ত্রণালয়ের অধীনে থাকা নিবন্ধন অধিদপ্তর।

সাব-রেজিস্ট্রার কার্যালয়ে কিছু অনিয়ম হয় বলে স্বীকার করলেও আইনমন্ত্রী আনিসুল হক মনে করেন না যে দেশে ব্যাপক অনিয়ম হয়।তিনি বলেন,আমার মনে হয় না সারা দেশে অনেক অনিয়ম হয়,তাহলে আমি জানতাম।যদি এমন কিছু হয়,অবশ্যই আইনি পদক্ষেপ নেব।তবে কিছু কিছু অনিয়ম বন্ধের চেষ্টাও আমরা করছি।’

অন্যদিকে নিবন্ধন অধিদপ্তরের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. জিয়াউল হক বলেন, ‘সাব-রেজিস্ট্রারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে।তবে তদন্তে কিছু পাওয়া যায় না।আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও তিনি দাবি করেন। জিয়াউল হক বলেন,নৈতিকতার বিষয়ে এখন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।’

ঘুষ আদায়ের অলিখিত নিয়ম:-দেশের অধিকাংশ সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ঘুষ আদায়ের নিজস্ব কিছু নিয়মও বানানো হয়েছে।যেমন দক্ষিণ কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অলিখিত নিয়ম রয়েছে,ভূমি নিবন্ধনের ক্ষেত্রে সরকারি ফির বাইরেও জমির মূল্যের দশমিক ৫ শতাংশ অর্থ দিতে হবে সাব-রেজিস্ট্রারের জন্য।অর্থাৎ জমির মূল্য ১ কোটি টাকা হলে ৫০ হাজার টাকা সাব-রেজিস্ট্রারের জন্য আলাদা দিতে হবে।দলিল লেখকদের কাছ থেকে ওই টাকা আদায়ের জন্য আবু ও কমল নামে দুজনকে নির্ধারিত করে দিয়েছেন সাব-রেজিস্ট্রার।ওই দুজন সাব-রেজিস্ট্রার অফিসের কর্মী নন। কিন্তু প্রতিদিন অফিস সময়ে তাঁরা টেবিল পেতে বসেন কমিশন আদায় করতে।তবে সাব-রেজিস্ট্রার মো. শাহাজাহান আলী কমিশন আদায়ের কথা অস্বীকার করেন।তিনি বলেন, ‘আবু ও কমলকে আমি চিনি না।তবে তাঁদের কথা শুনেছি। জীবনের নিরাপত্তার কথা ভেবে তাঁদের বিষয়ে যাচাই করতে যাইনি।’

এ ছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের আওতাধীন তেঘরিয়া,বেয়ারা,পশ্চিমদী,পূর্বদী ও বাক্তা মৌজার কয়েক শ দাগের জমি নিবন্ধন বন্ধ রাখা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে।ভুক্তভোগীদের দাবি,এসব মৌজায় প্রভাবশালী এক নেতার হাউজিং প্রকল্প থাকায় ভূমি নিবন্ধন করা হচ্ছে না।এর জন্য সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে।নিবন্ধন বন্ধ রাখার বিষয়ে সাব-রেজিস্ট্রারের দাবি, উল্লিখিত মৌজাগুলো থেকে খুব কমসংখ্যক দলিল রেজিস্ট্রি হয়।

অভিযোগ আছে,রংপুরের বদরগঞ্জের সাব-রেজিস্ট্রার মিজানুর রহমান কাজীকে ১ হাজার ২০০ টাকা ঘুষ না দিলে দলিল নিবন্ধন হয় না।দলিল লেখকদের কাছ থেকে ঘুষের টাকা তোলার জন্য তিনি দায়িত্ব দিয়েছেন নকলনবিশ আনোয়ার হোসেনকে।দলিল লেখকদের কাছে গিয়ে আনোয়ারের টাকা আদায় করার একটি ভিডিও হাতে এসেছে।বদরগঞ্জের সাব-রেজিস্ট্রার মিজানুর রহমান কাজী অবশ্য ঘুষ নেওয়ার কথা অস্বীকার করেন।

ঘুষের বিনিময়ে রাজস্ব ফাঁকি:-পাবনা,বরগুনা,ঝিনাইদহ, পটুয়াখালী, পঞ্চগড় এলাকার সাব-রেজিস্ট্রার অফিসগুলোতেও জমি নিবন্ধনের ক্ষেত্রে ঘুষ আদায়ের পাশাপাশি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ আছে।জমির শ্রেণি পরিবর্তন করে এবং বাজারমূল্য কম দেখিয়ে দলিল নিবন্ধন করে সরকারকে রাজস্ব বঞ্চিত করার অভিযোগ ওই সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে।জমির প্রকৃত দামের চেয়ে কম দাম দেখিয়ে নিবন্ধন করায় নিবন্ধন ফি কম দিতে হয়।এ ক্ষেত্রে সরকার যথাযথ রাজস্ব থেকে বঞ্চিত হয়।

নিবন্ধন অধিদপ্তরের তথ্যমতে,প্রতিবছর গড়ে ৩৫ লাখের বেশি দলিল নিবন্ধন হয়।এতে রাজস্ব আয় হয় বছরে ১০ হাজার কোটি টাকার বেশি।

দলিল নিবন্ধনে ঘুষ বাবদ আদায় করা অর্থ ভাগ করে নেন সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারী,দলিল লেখক ও সংশ্লিষ্ট দালালেরা।অভিযোগ আছে,কুমিল্লা সদর সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখকেরাই দলিল করার সময় অফিস খরচের অজুহাতে বাড়তি টাকা নেন।জানা যায়,সাব-রেজিস্ট্রার অফিসের নিয়ন্ত্রণ অফিস সহকারী খোশনেহার বেগমের হাতে।ঘুষের ২৫ শতাংশই নেন তিনি।৫০ শতাংশ দেন সাব-রেজিস্ট্রারকে,বাকি ২৫ শতাংশ ভাগাভাগি হয় অন্যদের মধ্যে।

এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলার সাব-রেজিস্ট্রার মো. হানিফ ব্যস্ততার কথা বলে ফোনের সংযোগ কেটে দেন।

দলিল লেখকদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ:-জমির দলিল নিবন্ধনের ক্ষেত্রে দলিল লেখকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।দেশের ৫০১টি সাব-রেজিস্ট্রার অফিসে প্রায় ৯৮ হাজার নিবন্ধিত দলিল লেখক আছেন।তাঁরা জমির ক্রেতা-বিক্রেতার চাহিদা অনুসারে দলিল লেখেন।এর জন্য নির্ধারিত হারে পারিশ্রমিক নেওয়ার কথা।১৯৯৪ সালে আইন মন্ত্রণালয় থেকে দলিল লেখকদের পারিশ্রমিকের হার নির্ধারণ করে দেওয়া হয়।

কিন্তু দলিল লেখকেরা সে নির্দেশনা উপেক্ষা করে সেবাগ্রহীতাদের থেকে ইচ্ছেমতো টাকা নেন।না দিলে নানাভাবে হয়রানি করেন।অনেক সাব-রেজিস্ট্রার অফিসের নিয়ন্ত্রকও দলিল লেখকেরাই।নোয়াখালী সদর সাব-রেজিস্ট্রার অফিসের এজলাসে সাব-রেজিস্ট্রারের পাশে দাঁড়িয়ে নিবন্ধন কার্যক্রম নিয়ন্ত্রণ করেন দলিল লেখক সমিতির নেতারা।জমির শ্রেণিসহ কাগজে গরমিল থাকলেও ঘুষের বিনিময়ে দ্রুত রেজিস্ট্রির ব্যবস্থা করেন তাঁরা।একাধিক দলিল লেখক নাম প্রকাশ না করা শর্তে বলেন,প্রতিটি সাব-কবলা দলিল রেজিস্ট্রি করতে প্রথমে সাব-রেজিস্ট্রারের জন্য ২ হাজার টাকা,বঙ্গবন্ধু দলিল লেখক সমিতির নামে ১ হাজার ৫০০ টাকা দিতে হয়।প্রতি হেবা দলিলে সরকারি চার্জ ১ হাজার ৫০০ টাকা হলেও নেওয়া হয় ৭-৮ হাজার টাকা।

বেড়া উপজেলা দলিল লেখক সমিতির বিরুদ্ধে দলিলপ্রতি লাখে ১ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ আছে। সমিতির নেতারা এই টাকা আদায় করেন।অভিযোগ রয়েছে, নাটোরের বাগাতিপাড়ায় সাব-রেজিস্ট্রার অফিসে নির্ধারিত অর্থের চেয়ে দ্বিগুণ টাকা দিতে হয় দলিল লেখকদের।নাম প্রকাশে অনিচ্ছুক এক সাব-রেজিস্ট্রার বলেন, ‘দলিল লেখকের পারিশ্রমিকের বিষয়ে সরকারের নির্দেশনা অনেক আগের,সেটা আপডেট না করায় তাঁরা ইচ্ছেমতো টাকা নেন।’
বাড়তি টাকা নেওয়ার কথা স্বীকার করে বাংলাদেশ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদ বলেন, ‘দলিল লেখকেরা কাজের পারিশ্রমিক তো অবশ্যই নেবেন। কাজ অনুসারে কত টাকা পাবেন,তা নির্ধারিত নেই।খুশি হয়ে পার্টি যা দেয়।’

ডিজিটালাইজেশন করার পরামর্শ ২০১৯ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় বলা হয়,সাব-রেজিস্ট্রার অফিসগুলোতে দলিল নিবন্ধনের জন্য সেবাগ্রহীতাদের কাছ থেকে ১ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত বাড়তি নেওয়া হয়। এর ১০-৫০ শতাংশ সাব-রেজিস্ট্রার এবং বাকি অংশ অন্যদের মধ্যে বণ্টন হয়।একটি অংশ জেলা রেজিস্ট্রার অফিস,নিবন্ধন অধিদপ্তর পর্যন্ত যাওয়ার অভিযোগ আছে।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘গবেষণার পরবর্তী সময়েও অবস্থার উন্নতি হয়নি।সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়ম-দুর্নীতি অব্যাহত আছে।এসবের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা সম্ভব হচ্ছে না।পুরো প্রক্রিয়া ডিজিটালাইজেশন করতে হবে।তাতে হয়তো দুর্নীতি অনেকটা কমে আসবে।’

  • এই সংক্রান্ত সংবাদ

    শিশু গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও স্ত্রীসহ চারজন কারাগারে

    নিজস্ব প্রতিবেদক।।১১ বছর বয়সী এক শিশু গৃহপরিচারিকাকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমান,তার স্ত্রী বিথীসহ চার আসামিকে গ্রেপ্তার করে আদালতে…

    বিস্তারিত পড়ুন

    ব্যক্তিগত কারণ দেখিয়ে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ

    নিজস্ব প্রতিবেদক।।প্রায় এক বছর ধরে বিচারিক কার্যক্রমের বাইরে থাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির কাছে পাঠানো তাঁর পদত্যাগপত্রটি সুপ্রিম…

    বিস্তারিত পড়ুন

    সংবাদ

    স্যুট–টাইয়ের আড়ালে শিশুনির্যাতন: রাষ্ট্র কি মুখ ফিরিয়ে থাকবে?

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 13 views
    স্যুট–টাইয়ের আড়ালে শিশুনির্যাতন: রাষ্ট্র কি মুখ ফিরিয়ে থাকবে?

    শিশু গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও স্ত্রীসহ চারজন কারাগারে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 24 views
    শিশু গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও স্ত্রীসহ চারজন কারাগারে

    ব্যক্তিগত কারণ দেখিয়ে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 25 views
    ব্যক্তিগত কারণ দেখিয়ে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ

    গৃহপরিচারিকা শিশুকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও তার স্ত্রী গ্রেপ্তার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 27 views
    গৃহপরিচারিকা শিশুকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও তার স্ত্রী গ্রেপ্তার

    উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল নম্বর হ্যাকড, অর্থ চাওয়ার অনুরোধ উপেক্ষার আহ্বান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 43 views
    উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল নম্বর হ্যাকড, অর্থ চাওয়ার অনুরোধ উপেক্ষার আহ্বান

    কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য কলঙ্কজনক: খুলনার জনসভায় তারেক রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 58 views
    কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য কলঙ্কজনক: খুলনার জনসভায় তারেক রহমান

    ইতালির নাগরিকত্ব আইনে বড় সংস্কার: বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য সুখবর

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 65 views
    ইতালির নাগরিকত্ব আইনে বড় সংস্কার: বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য সুখবর

    হবিগঞ্জ-৪: প্রার্থী মো. গিয়াস উদ্দিনকে নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করল ইসি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 45 views
    হবিগঞ্জ-৪: প্রার্থী মো. গিয়াস উদ্দিনকে নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করল ইসি

    এপস্টেইন ফাইলস: কিশোরী নির্যাতন ও ক্ষমতার ছায়া

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 57 views
    এপস্টেইন ফাইলস: কিশোরী নির্যাতন ও ক্ষমতার ছায়া

    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 64 views
    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 77 views
    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার

    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 68 views
    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 62 views
    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 59 views
    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 61 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 60 views
    নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট: ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 64 views
    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট:  ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 72 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 96 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 65 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 70 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 60 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 54 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 31 views
    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 27 views
    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 24 views
    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 30 views
    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 15 views
    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 17 views
    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 44 views
    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 25 views
    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 21 views
    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 22 views
    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 21 views
    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 17 views
    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 23 views
    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 20 views
    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 3 views
    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 4 views
    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 8 views
    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 2 views
    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 4 views
    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন